Logo
Logo
×

রাজনীতি

তৈমূর কেন নৌকা প্রতীক চান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

তৈমূর কেন নৌকা প্রতীক চান
Swapno

 

# নৌকা পেলেও কি তিনি জিততে পারবেন, কি ভাবছেন নারায়ণগঞ্জবাসী

 

 

তৃণমূল বিএনপির সদস্যসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার গতকাল আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীক চেয়েছেন। যদিও তার দলের প্রতীক হলো সোনালী আঁশ বা পাট। তিনি বলেছেন তারা এবার আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চান এবং তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। গতকাল একাধিক জাতীয় অনলাইন পোর্টাল এই খবর দিয়েছে। কিন্তু এই মুহুর্তে তিনি কেনো নৌকা প্রতিক চাইলেন? এবং নৌকা পেলেও কি তিনি নির্বাচিত হবেন কিনা?

 

এসব নিয়ে এখন নারায়ণগঞ্জে চুলচেরা বিশ্লেষন চলছে। নারায়ণগঞ্জের রাজনৈতিক সচেতন মহল মনে করেন, এডভোকেট তৈমুর আলম খন্দকার এই জেলায় একজন বিএনপির প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু এই মুহুর্তে বিএনপির নেতাকর্মী এবং ভোটাররা তাকে আওয়ামী লীগের চেয়েও বড় শত্রু মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা তাকে তীব্র ভাষায় আক্রমন করে তার সমালোচনা করে চলেছেন। তাই বিএনপির কোনো ভোটই তিনি পাবেন না বলে তারা মনে করেন।

 

শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীরা পরিষ্কার ভাষায় ফেসবুকে স্টাটাস দিয়ে লিখছেন তৈমুর যেকোনো প্রতীক নিয়ে নির্বাচনে প্রচারনায় নামলে তিনি প্রতিরোধের মুখে পরবেন। এমতাবস্থায় তিনি বিষয়টি অুনধাবন করতে সক্ষম হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। আর এ কারনেই তিনি নৌকা প্রতীক চাইছেন। কারণ নৌকার একটি ভোট ব্যাংক রয়েছে। কিন্তু তারপরেও প্রশ্ন হলো তিনি যেই দুটি আসনে নির্বাচন করতে চান এই দুটি আসনে নৌকা পেলেও কি তিনি জয়ী হতে পারবেন?

 

নারায়ণগঞ্জের সচেতন মহলের ধারণা তৈমুর আলম খন্দকারকে যদি সরকার বিশেষ কায়দায় নির্বাচিত ঘোষনা না করেন তাহলে তিনি কোনো প্রতীক নিয়েই জিততে পারবেন না। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান এমপির ব্যাক্তিগত ভোট রয়েছে। এখানে তিনি জিতে যাবেন। আর রূপগঞ্জেও মন্ত্রী গাজী অন্য কোনো প্রার্থীকে সমর্থন দিলে ওই প্রার্থী জিতে যাবেন।

 

তাই নৌকা নিয়ে হোক বা অন্য মার্কা নিয়ে হোক নির্বাচন সুষ্ঠু হলে এডভোকেট তৈমুর আলম খন্দকারের জয়ী হওয়া মোটেও সহজ হবে না বলেই নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন