Logo
Logo
×

রাজনীতি

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে দাবি বিএনপির

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে দাবি বিএনপির
Swapno


# নিবার্চনী মাঠ খালি ছাড়বে না বিএনপি
দ্বাদশ জাতীয় নির্বাচনে যখন রাজনৈতিক মাঠ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। এমতা অবস্থায় বাংলাদেশের সব চাইতে সববিরোধী দল বিএনপি তাদের ১ দফা দাবি আদায়ের লক্ষে চূড়ান্ত আন্দোলন হিসেবে হরতাল ও দফায় দফায় অবরোধ কর্মসূচি পাল করছে। যে কারণে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হচ্ছে ভূরিভূরি রাজনৈতিক মামলা ইতিমধ্যে নারায়ণগঞ্জে মামলার সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় ২০টি যাকে ঘিরে দীর্ঘ প্রায় এক মাস আত্মগোপনে রয়েছে বিএনপি।

 

 

এরই মাঝে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন বিক্রি প্রায় শেষের দিকে এবার যারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিবে তারা ও আয়ামী লীগসহ তাদের প্রতিটি আসনের মনোনয়ন ঘোষণা করতে যাবে। এদিকে বিএনপি এখনো তাদের ১ দফা দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকায় বিএনপিকে বাদ রেখেই দ্বাদশ নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে।

 

 

এমতা অবস্থায় আবারো আত্মগোপণ ছেড়ে মাঠে আসার ঘোষণা দিয়ে যাচ্ছে বিএনপি তাদের দাবি এবার ২০২৪ সালের নির্বাচনে মাঠ খালি ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না। যে কোন মুহুত্বে এবার পরিস্থিতি পাল্টে দিতে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। কোনো কিছুতেই আর মাঠ ছাড়বে না তারা। সরকারের কোনো ধরনের দমননীতির মুখেই পিছু হটবে না দলটি। চলমান আন্দোলনের সপ্তম ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার থেকে।

 

 

অষ্টম ধাপও যাবে ৪৮ ঘণ্টার কর্মসূচিতেই। ৩০ নভেম্বরের পর শুরু হবে নবম ধাপের কর্মসূচি। ডিসেম্বরের প্রথম থেকেই সারা দেশে নতুন ধাঁচের আন্দোলন কর্মসূচি শুরু করতে মরিহা হয়ে উঠেছে বিএনপি। হরতাল-অবরোধের পাশাপাশি আরও কঠোর ও জটিল কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যাকে ঘিরে ইতিমধ্যে আলোচনা চলছে দলটির নীতিনির্ধারকসহ আরো দলকে একত্রিত করেই এবার ঐক্যজোট হয়ে আন্দোলনের আকাঙ্খা দেখাচ্ছে দলটি।

 

 

এমনটাই দাবি জানিয়েছে দলটির সূত্র তা ছাড়া বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে ও এই কঠোর আন্দোলন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তৃণমূলের দাবি, এবার জনগণের দাবি আদায়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কঠোর আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছে তৃণমূল আর এবার সকল বাধা উপেক্ষা করে কৌশল অবলম্বন করেই মাঠে নামবে বিএনপি।

 


দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া আওয়ামী লীগ। তাই বিএনপিকে নিশ্চিহ্ন করতে মামলা-হামলা ও গ্রেফতারে দাবিয়ে রাখার চেষ্টা তাদের। এছাড়া ও তারা বিএনপি ভাঙ্গার কৌশল চালাচ্ছে তারা মনে করছে বিএনপি থেকে কিছু নেতাকে বেড় করে এনে তারা তাদের সাথে বিরোধীতা করে নির্বাচন করবে কিন্তু বিএনপি যেহেতু বিগত দিন থেকে আরো শক্তিশালী সেহেতু তারা এখানে কোনভাবেই সফল হয়নি আর তারা বর্তমানে মনোনয়ন ব্যবসা করছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ফান্ড করছে কিন্তু এতে কোন লাভ হবে না।

 

 

আগামী ১ সপ্তাহের মধ্যে একটি রেজাল্ড দেখা দিবে এমটাই দাবি জানাচ্ছে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। এদিকে নির্বাচনি তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হলেও এক দফা দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করবে বিএনপি। চলমান কর্মসূচিসহ আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে ইতোমধ্যে সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

নেতাকর্মীরা আরো বলছে, আপাতত চলমান আন্দোলনকে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাবে দলটি। এরমধ্যে ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা ছাড়াও ২৯ ও ৩০ নভেম্বর হরতাল কিংবা অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। যে কোনো সময় আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা আসতে পারে।

 

 

ডিসেম্বরের প্রথম থেকেই সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পারে দলটি। পরিস্থিতি অনুযায়ী ‘অসহযোগ’ আন্দোলনের  ঘোষণা ও আসতে পারে। এছাড়া ও নেতাকর্মীরা বলছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি মহাসমাবেশে আওয়ামী লীগ ও তাদের পুলিশ বাহিনী হামলা চালায়। যাকে ঘিরে বিএনপি এক প্রকার কঠোর আন্দোলনই শুরু করে হরতাল ও অবরোধ কিন্ত এবার এই হরতাল ও অবরোধের সাথে আরো বেশি কয়টি মাত্রাযুক্ত হয়ে আরো কঠোর আন্দোলনের দিকে যাওয়ার আকাঙ্খা জানিয়েছে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।
 

 


বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমাদের কেন্দ্রীয় নানা নির্দেশনা রয়েছে আমরা নির্দেশনা অনুযায়ী রাজপথে থেকে কাজ করবো। যদি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসে অসহযোগ আন্দোলনের সেটা ও আমরা করতে প্রস্তুতি রেখেছি। আমরা বর্তমানে রাজপথে অবরোধ কর্মসূচি পালন করছি সামনে আরো কঠোর কর্মসূচি হিসেবে এই হরতাল ও অবরোধের সাথে কিছু নতুন মাত্রা যোগ হতে পারে আমরা কেন্দ্রীয় নির্দেশনা ধাপে ধাপেই আন্দোলন চালিয়ে যাবো আমরা জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবো।

 


এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে আমাদের কঠোর আন্দোলন চলমান রয়েছে। আমাদের নেতাকর্মীরা ও দেশের জনগণ এই হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করে যাচ্ছে। এবার আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহ খানিকের মধ্যেই মাঠে নামছি। যার মাধ্যমে এই সরকারকে পতন করতে বাধ্য করবে দেশের  জনগণ। বর্তমানে আমরা কঠোর আন্দোলনে রয়েছি শুধু এর সাথে আন্দোলনের আরো কয়েকটি মাত্রা যোগ হবে। আমরা আশা করছি দেশের জনগণ এবার এই সরকারের পতন ঘটিয়ে দেশে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করবো।

 


জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ১ দফা দাবি আদায়ের লক্ষ্য হিসেবে ইতিমধ্যে আমাদের চলমান কঠোর আন্দোলন হরতাল-অবরোধ চলমান রয়েছে। আমাদের যেহেতু মূল দাবি হলো এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘটানো যা আমরা জনগণের মাধ্যমে খুব শীগ্রই সফল করবো ইনশাআল্লাহ।

 


জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, এখনই আমাদের কঠোর আন্দোলনে নামা প্রয়োজন আর আমরা মাঠে আছি ও আমাদের নেতাকর্মীরা ও দফায় দফায় অবরোধ পালন করতে ও সফল করছে আমাদের বহু নেতাকর্মীকে কিন্তু এই সরকারের পুলিশবাহিনী গ্রেফতার করেছে কিন্তু আমাদের মনোবল কিন্তু নষ্ট হয়নি।

 

 

আমরা রাজপথে রয়েছি এছাড়া ও আওয়ামী লীগ এবার বিএনপি ভাঙ্গার কৌশল চালাচ্ছে তারা মনে করছে বিএনপি থেকে কিছু নেতাকে বেড় করে এনে তারা তাদের সাথে বিরোধীতা করে নির্বাচন করবে কিন্তু বিএনপি যেহেতু বিগত দিন থেকে আরো শক্তিশালী সেহেতু তারা এখানে কোনভাবেই সফল হয়নি আর তারা বর্তমানে মনোনয়ন ব্যবসা করছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ফান্ড করছে কিন্তু এতে কোন লাভ হবে না। আগামী ১ সপ্তাহের মধ্যে একটি রেজাল্ড দেখা দিবে। আমরা আমাদের সফলতা ফিরিয়ে আনবো।

 


মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, এই সরকারের অবৈধ তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হলেও আমরা কিন্তু নির্বাচনী মাঠ ছাড়িনি, আর ছাড়বো ও না এবার আমাদের আন্দোলনের মাত্রা আরো কঠোর হবে যে কোন মূল্য এই সরকারের থেকে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

 


মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ বলেন, বর্তমানে আমরা আন্দোলনে মাঠে আছি থাকবো আর আমাদের মূল লক্ষ্য হাসিল করবো। সামনে আমাদের কেন্দ্রীয় নির্দেশ আসতে পারে আরো কঠোর আন্দোলনের যেটা ও আমরা পালন করবো মহানগর যুবদল রাজপথে রয়েছে যে কোন মুহুত্বে পরিস্থিতি পরিবর্তন করতে যুবদল ব্যাপক ভূমিকার প্রস্তুতি রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন