নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে সাংসদ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তিনজন আওয়ামীলীগের সাংসদ। এরমধ্যে দুজন সাংসদই তাদের রাজনৈতিক জীবনের ছাত্র রাজনীতি করা সময় থেকেই নানা কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক আলোচিত সমালোচিত হয়ে রাজনৈতিক ভাবে ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তবে ছাত্র রাজনীতি কোন মতে অতিক্রম করেই হয়ে যান সাংসদ প্রার্থী এবং প্রার্থী হয়েও হয়ে যান দলীয় প্রতীকে সাংসদ।
সাংসদ হওয়ায় সাথে সাথে তাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া জনসাধারণের মাঝেও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তাদের জনশ্রুতি রয়েছে। কিন্তু তাদের রাজনীতিতে প্রধান অস্ত্রই হচ্ছে প্রভাব। কারণ তাদের প্রভাবের ভারে স্থানীয় রাজনীতিতে নিজ দলের নেতারাও মাথা চাড়া দিতে পারে না। এরফলে বিভেদ কোন্দল নিরসন থাকার সুবাধে দল থেকেও তাদের প্রভাবের কদর করা হয়।
কারণ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনেই আওয়ামীলীগের দলীয় প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কাজ করছে উদ্বেগ। কিন্তু নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নির্বাচনী এলাকায় তাদের দলীয় প্রতীক নৌকা নিশ্চিকরণ নিয়ে নেই কোন উদ্বেগ উৎকন্ঠা। কারণ বিকল্প প্রার্থী থাকা সত্ত্বেও স্থানীয় রাজনীতিতে জনপ্রিয় প্রভাবশালী হওয়ার কারণে তাদের উপরই ভরসা রাখতে চাচ্ছে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নবম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের সাংসদ হন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। একে একে টানা তৃতীয় বারের মত সাংসদ হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সাংসদ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনেও দলীয় প্রতীক নিশ্চিতকরণে অনেকটাই এগিয়ে রয়েছেন। কারণ স্থানীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব জনপ্রিয়তার কারণে দল থেকেও একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তাকে নিয়েই ভাবছে আওয়ামীলীগ। অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশ ব্যাপী একজন প্রভাবশালী সংসদ হিসেবে আলোচিত সমালোচিত।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ নির্বাচিত হন। পরবর্তীতে দশম সংসদ ও একাদশ সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মত সাংসদ হয়ে তৃতীয়বারের মত সাংসদ হন। শুধু সাংসদই নয় আওয়ামীলীগের একজন প্রভাবশালী সাংসদ হিসেবে জাতীয় রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন। মূলত একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেশব্যাপী ব্যাপক আলোচিত সমলোচিত শামীম ওসমান।
যার কারণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও বিকল্প মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোন ক্রমেই তাকে ছাড়া ভাবছে না আওয়ামীলীগ। যার কারণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামীলীগের দলীয় প্রতীকের নৌকা প্রতীক পেতে যাচ্ছেন শামীম ওসমান। কিন্তু নারায়ণগঞ্জ-২,৪ আসনের এই দুজন প্রভাবশালী সাংসদের চূড়ান্ত মনোনয়ন আজই নির্ধারণ হচ্ছে।


