আজ ভাগ্য নির্ধারণ দুটি আসনে নৌকা নিয়ে উদ্বেগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আগামীকাল। গতকাল মনোনয়ন বোর্ডের সভায় নির্ধারিত হয়েছে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ। আজ প্রকাশ করা হবে প্রার্থীদের তালিকা।
যার কারণে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সকল মনোনয়ন প্রত্যাশীরাও রয়েছে চরম উদ্বেগে মনোনয়ন ভাগাতেও জোর লবিং চালিয়ে যাচ্ছে যেকোন মূল্যে মনোনয়ন নিশ্চিতে। তাছাড়া সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ-৩,৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা।
দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোট ৩১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে ১৪ জন মনোনয়ন প্রত্যাশী হলো সাবেক সংসদ সদস্য প্রয়াত মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ, নারায়ণগঞ্জ জেলা আওয়াামী লীগের সাবেক সদস্য এড. হোসনে আরা বেগম বাবলি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়াামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন, আওয়ামী লীগের সমর্থক আনোয়ার হোসেন ও হাজী আব্দুল মতিন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার সহোদর সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. বাবুল ওমর বাবু।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২ জন। তারা হলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন।
তারা হলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন। তারা হলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. হাবিবুর রহমান মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এড. ইকবাল পারভেজ ও আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার।
তবে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা স্থানীয় ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা এবং সাম্প্রতিক কালে তাদের রাজনৈতিক বিভিন্ন রিপোর্টের উপর ভিত্তি করেই আজ মনোনয়ন বোর্ডে চুলচেড়া বিশ্লেষণ শেষে তাদেরকে চূড়ান্ত ভাবে আওয়ামীলীগ থেকে মনোনীত করা হবে এবং আগামী ২৬ অক্টোবর রবিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে।


