Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানকে মনোনীত করায় সিরাজ মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

শামীম ওসমানকে মনোনীত করায় সিরাজ মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিল
Swapno

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল এর নেতৃত্বে আনন্দ মিছিল করেন এলাকাবাসী।

 

গতকাল রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ৬নং ওয়ার্ডের এস.ও মন্ডল বাড়ির সামনে থেকে মিছিরটি আরম্ভ করে বারমা স্ট্যান্ড, এস.ও বাস স্ট্যান্ড, মোল্লা সিনেমা হল, চৌরাস্তা, নাগিনা জোহা সড়ক ঘুরে মিছিলটি পূনরায় মন্ডলবাড়ির সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে নৌকা-নৌকা স্লোগানে মুখরিত হয় ৬নং ওয়ার্ড এবং জানুয়ারি ৭ তারিখ নৌকা মার্কায় ভোটও চায় এলাকাবাসী।

 

এসময় মিছিলের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের জনপ্রিয় সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানকে মনোনীয় করায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত রাজপথে থাকবো। জননেতা এ.কে.এম শামীম ওসমানের নৌকাকে বিপুল ভোটে বিজয় করে আমরা ঘরে ফিরবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, ইসমাইল হোসেন ইমন, মহানগর ছাত্রলীগ নেতা মো.কামরুজ্জামান বাদল, মোফাজ্জল হোসেন মুন্সি, সোহেল, সজিব, মাসুদ, আল আমিন, আকাশ, সায়েম, শাওন সহ প্রমুখ। এস.এ/জেসি   

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন