টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ার গুঞ্জন তৈমুরের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১০:০০ পিএম
# কোটি টাকা দিলেও কোনো কিংস পার্টিতে বিএনপির কেউ যাবে না বলে জানিয়েছেন গিয়াসউদ্দিন ও সাখাওয়াত
নারায়ণগঞ্জের একটি বা দুটি আসন থেকে এডভোকেট তৈমুর আলম খন্দকার যদি নির্বাচন করে যদি হেরেও যান তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তাকে টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রী করবেন বলে জানিয়েছে এডভোকেট তৈমুর আলম খন্দকারের ঘনিষ্ঠ সূত্র। সূত্র আরো জানিয়েছে তৈমুর আলম খন্দকার নানা ভাবে খোঁজ খবর নিয়ে জেনেছেন যে তিনি এবার নির্বাচন করে জিতাতো দূরের কথা টাকা পয়সা খরচ করেও একটি নির্বাচনী মিছিল পর্যন্ত করতে পারবেন না।
নারায়ণগঞ্জে আসলে তুনমূল বিএনপির ভোট বলতে কিছুই নেই। বরং মাঠ পর্যায়ে ভোট চাইতে গেলে তিনি প্রতিরোধের মুখেও পড়তে পারেন বলে অনেকের ধারনা। কেনো না তিনি যেখানেই ভোট চাইতে যান না কেনো সেখানেই বিএনপির ভোট ব্যাংক রয়েছে এবং বিএনপির ভোটাররা তার উপর বেজায় ক্ষুব্দ। তাই তিনি ভোট চাইতে গেলে একেবারে গ্রাম পর্যায়ে বা পাড়া মহল্লায় প্রতিরোধের মুখে পরবেন বলে ধারনা পাওয়া গেছে। তাই এটা বুঝতে পেরেছেন তৈমুর আলম নিজেও।
এছাড়া তিনি হয়তো আশা করেছিলেন তিনি তৃনমূল বিএনপিতে যোগ দেয়ার পর আরো অনেকেই এই কিংস পার্টিতে যোগ দেবেন। কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টো। এই দলের প্রতি বিএনপি নেতাকর্মীদের কোনো সারা নেই। বরং উল্টো জাতীয় পর্যায়ে তিনি এখন তীব্র ভাবে সমালোচিত হচ্ছেন। এরই মাঝে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান তার নাম মুখে না নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের কোনো নেতাই কোনো কিংস পার্টিতে যোগ দেবে না।
তারা দুইজনেই জানিয়েছেন এই জেলায় কয়েকজন সাবেক এপপি এবং দলের কয়েকজন শীর্ষ নেতাকে টার্গেট করে চেষ্টা করা হয়েছে কিংস পার্টিতে নেয়ার জন্য। তাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে। কিন্তু কেউ রাজী হননি। তাদের পরিষ্কার বক্তব্য হলো তারা প্রয়োজনে দেশের জন্য এবং দেশের জনগনের জন্য জীবন দেবেন তবুও জাতির সাথে বেঈমানী করবেন না।
ফলে তৈমুর আলম খন্দকার এখন অনেকটাই হতাশ বলে জানা গেছে। তবে বিএনপির নেতাকর্মীদেও ধারনা তিনি নির্বাচনে জিততে না পারলেও অন্য ভাবে লাভবান হচ্ছেন আর সেটা হচ্ছেন নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান সব কিছু বিসর্জন দিয়ে। এস.এ/জেসি


