Logo
Logo
×

রাজনীতি

অবরোধ ঘোষণা করে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি-জামাত : আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

অবরোধ ঘোষণা করে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি-জামাত : আজমীর ওসমান
Swapno


অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী ৭ম দফার প্রথম দিন হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে নগরীতে গাড়ি বহর, মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

 

 

গতকাল রবিবার (২৬ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ৭ম দফা ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়। সাইনবোর্ড এলাকায় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন ও ভিবিন্না বিষয়ে আলাপ করেন তিনি।

 

 

উক্ত হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর, মটর শোভাযাত্রাটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু হয়। এরপর শহরের মুল মুল সড়কে শোভাযাত্রা ও শ্লোগান দেন হরতাল অবরোধ বিরুদ্ধে। পুনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয় শোভাযাত্রাটি।  

 

 

শোভাযাত্রায় রাজপথে থাকা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হরতাল বিরোধী স্লোগান দেন যুব নেতা আজমেরী ওসমান। এছাড়া নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন রাজপথে থেকে অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। বিএনপি জামাত যে অবরোধ কর্মসূচি ঘোষনা করে তা সাধারন মানুষ মানে না। যারা অবরোধ ঘোষনা করে নিজেরা পালিয়ে থাকে তাদের কেনো মানুষ ভয় পাবে। তারা তো নিজেই পালিয়ে রয়েছে।

 

 

তারা তো রাতে আধারে মানুষের খতি করে বেরায় তাই সাধারন মানুষজন বিএনপি জামাতকে দেখতে চায় না।  এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।  

 

 

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মো. নাসির, মোঃ সুমন, মো. মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন