আমরা জীবন দিয়ে হলেও আন্দোলন সফল করবো : গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
# আমার নামে ও আমার ছেলে রিফাতের নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন কিনে ষড়যন্ত্র করা হচ্ছে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন কে বা কারা তার নিজের নামে এবং তার ছেলে রিফাতের নামে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র ক্রয় করেছে। এটাকে তিনি তার বিরুদ্ধে একটি বিরাট ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসাবে এই জেলায় বিএনপির আন্দোলনে নেৃতত্ব দিচ্ছি।
কিন্তু আমি জানতে পারলাম কে বা কারা আমার নামে এবং আমার ছেলে রিফাতের নামে দুটি স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেছে। এটাকে আমার বিরুদ্ধে এবং আমার দল বিএনপির বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র বলে আমি মনে করি। আমাদের নামে স্বতন্ত্র পদে মনোনয়ন কিনে বিএনপির ভেতর এবং দেশের সাধারন জনগনের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্ঠা চলছে।
গিয়াস উদ্দিন আরো বলেছেন আমি আবারও দৃঢ়তার সহিত বলতে চাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাকে দলীয় মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছিলেন। এখন আবার তারই সুযোগ্য উত্তরসূরি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আমাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব দিয়েছেন। এখন আমরা সরকার পতনের একদফা দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছি।
তাই কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের মাঠিতে এই সরকারকে আমরা কোনো সাজানো পাতানো নির্বাচন করতে দেবো না। খুব শিগগিরই এবারের এই আনেদালন সফল হবে ইনশাআল্লাহ। কারন সারা দেশের সাধারন মানুষের আমাদেও এই আন্দোলনে আমাদেও পাশে রয়েছে। আমরা জীবন দিয়ে হলেও এবারের আন্দোলন সফল করবো ইনশাআল্লাহ। আমি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


