Logo
Logo
×

রাজনীতি

পুরনোরাই নৌকার মাঝি, যোগ হলেন কায়সার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

পুরনোরাই নৌকার মাঝি, যোগ হলেন কায়সার
Swapno

 

# নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী না দিয়ে আ.লীগের চমক  
# হয়তো এই আসনে কাউকে ছাড় দিয়েছে অথবা দিবে : আনোয়ার হোসেন
# কৌশলগত কারণেই হয়তো প্রার্থী ঘোষণা দেয়নি : এড. দিপু

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাঁছাইয়ে নারায়ণগঞ্জকে দিয়ে চমক দিয়েছে দলটি। সংসদীয়  ৩০০ আসনের মধ্যে দুটি আসনে নৌকা প্রতীকে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই দুই আসনের প্রার্থী পরে জানানো হবে। আসন দুটি হলো কুষ্টিয়া-২, নারায়ণগঞ্জ-৫ আসন।

 

গতকাল রোববার (৬ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান। আর এই আসনে নৌকার প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন- ৬জন।

 

তারা হলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। তবে, ঠিক কি কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ, তা পরিষ্কার নয়।


এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সভার শুরুতেই বলেছেন যে দুইটি আসন আমরা স্থগিত রেখেছি। আজ ২৯৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। হয়তো এই আসনে কাউকে ছাড় দিয়েছে অথবা দিবে।’

 

এই আসনের আরেক প্রার্থী আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড, আনিসুর রহমান দিপু বলেন, নেত্রী বলেছে দুইটি আসনে আজকে কোন ঘোষণা হবে না। আমরা তখন বুঝতে পারিনি কোন দুইটা আসন। এই দুই আসনেকে নৌকা দেয়া হয়নি সেটা নেত্রীই ভালো জানে। ইলেকশনে তো বিভিন্ন রণকৌশল থাকে।

 

কৌশলগত কারণেই হয়তো এই আসনের প্রার্থী ঘোষণা দেয়নি। তিনি আরও বলেন, মায়ের কাছে সন্তান অনেক কিছু দাবি করেন। মায়ের যতটুকু পূরণ করা দরকার, ততটুকু পূরণ করেন। আওয়ামী লীগ সভানেত্রী অন্য কোন দলের প্রার্থীর জন্য নারায়ণগঞ্জ-৫ আসনটি ছেড়ে দিলে তার পক্ষেই কাজ করা হবে বলেও জানান তিনি।

 

এদিকে, নারায়ণগঞ্জের অন্য ৪টি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ- তারা হলেন: নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন