Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে জাপার মনোনয়ন পেলেন যারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

না.গঞ্জে জাপার মনোনয়ন পেলেন যারা
Swapno

 

আওয়ামীলীগের মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলাদাভাবে অংশ নিচ্ছে। আওয়ামীলীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণার পর এবার ২৮৯টি আসনে প্রার্থীর ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

 

নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। 

 

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০২৩ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ০১-০৪ ডিসেম্বর ২০২৩, প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৩ এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি ২০২৪। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন