Logo
Logo
×

রাজনীতি

স্বতন্ত্র মনোনয়ন ফরম বাতিলের দাবিতে নির্বাচন অফিসে আবেদন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

স্বতন্ত্র মনোনয়ন ফরম বাতিলের দাবিতে নির্বাচন অফিসে আবেদন
Swapno


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ছেলে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জি.এম কায়সারের নামে জেলা নির্বাচন অফিস থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তবে এই মনোনয়ন ফরম গিয়াস উদ্দিন কিংবা তার ছেলে কেউই সংগ্রহ করেননি বলে দাবি করে আসছে গিয়াস উদ্দিন নিজে।

 

 

এই নিয়ে নারায়ণগঞ্জ মিডিয়া পাড়ায় ব্যাপক ঝড়ও উঠেছে।  ফলে গতকাল সোমবার ( ২৭ নভেম্বর ) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি চিঠিতে মনোনয়ন ফরম বাতিলের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আবেদন করেছেন।

 


স্বাক্ষরিত আবেদনের চিঠিতে উল্লেখ করা হয়, আমি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি, সদস্য, নির্বাহী কমিটি, কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাবেক জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪। রোববার সন্ধ্যায় আমাকে কয়েকজন সাংবাদিক ফোন করে জানতে চান যে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৭ই জানুয়ারি ২০২৪ নির্বাচনে নির্বাচনী আসন নারাণগঞ্জ-৪, এর জন্য আমার এবং আমার ছেলে জি.এম কায়সার এর নামে মনোনয়ন পত্র কিনেছি কিনা?

 

 

আমি এই প্রশ্নের উত্তরে সাথে সাথে তাদের জানাই মনোনয়ন পত্র কিনার বা তোলার প্রশ্নই উঠে না। তখন তারা বলে এই সংবাদটি তারা আপনাদের অফিস থেকে জেনেছে। এতে আমি বিস্মিত হয়ে যাই। সাথে সাথে আমি আমার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানীয় মিডিয়াকে জানাই। এবং সাংবাদিক ভাইদের মধ্যে যারা আমার সাথে যোগাযোগ করেন তাদেরকে এই বিষয়টি মিথ্যা ষড়যন্ত্র এবং বিশেষ উদ্দেশ্যে প্রচারিত বলে তার প্রতিবাদ জানাই।

 


গতকাল সোমবার কয়েকটি পত্রিকায় এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে দেখতে পেলাম। আমি আপনাকে দৃঢ়তার সাথে জানাতে চাই আমি এবং আমার ছেলে আপনার কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন পত্র সংগ্রহ করার জন্য বলি নাই এবং ক্ষমতা পত্র দেই নাই। যদি কেউ আমাদের নামে

 


মনোনোয়ন পত্র তুলে নিয়ে থাকে তাহলে আমি বলতে চাই কি করে আমার মত একজন রাজনৈতিক দায়িত্বশীল মানুষের মনোনয়ন পত্র প্রদানের সময় মনোনয়নপত্র গ্রহন কারীর নিকট আমাদের দেওয়া কোন অনুমতি পত্র বা ক্ষমতা পত্র আছে কিনা, তা যাচাই করলেন না? এবং আমাদের সাথে যোগাযোগ করে জানতে চাইলেন না? আমি যুদ্ধকালীন একজন মুক্তিযোদ্ধা অধিনায়ক।

 

 

আমি মুক্তি যুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুক্তি যুদ্ধের আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন এবং জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠাকরার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমি এবং আমার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর।

 

 

কোন লোভ, লালসা এবং প্রলোভন আমাদেরকে আদর্শচুক্ত করতে পারবে না। আমার এবং আমার সন্তানের নামে যদি আপনারা কারো নিকট মনোনয়ন পত্র বিক্রি বা প্রদান করে থাকেন তার সাথে আমার এবং আমার সন্তানের কোন সম্মতি এবং সম্পর্ক নাই। তাই অনুগ্রহ করে মনোনয়ন ফরম দুহিট বাতিল ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাকে অবহিত করবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন