Logo
Logo
×

রাজনীতি

৪নং ওয়ার্ডে বিপুল সংখ্যক ভোট দিয়ে শামীম ওসমানকে বিজয়ী করবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

৪নং ওয়ার্ডে বিপুল সংখ্যক ভোট দিয়ে শামীম ওসমানকে বিজয়ী করবে
Swapno


আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ ও নৌকার মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান কে এ আসন থেকে পূনরায় নির্বাচিত করার লক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া নেতৃত্বের নেতাকর্মী  ও এলাকাবাসী বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় তাকে।  

 

 

২৮ নভেম্বর দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রতিবেদকের একান্ত সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে সারা দেশে ব্যাপক ভাবে উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, সহ সারাদেশেই স্কুল, মাদ্রাসা, কলেজ, ব্রিজ কালভার্ট এবং বিভিন্ন খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

 

 

বাংলাদেশের এ উন্নয়ন সারা বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সারাদেশ আজ স্মার্ট বাংলাদেশি হিসেবে পরিণত হয়েছে। তার ঐ ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও জননেতা একেএম শামীম ওসমানের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সময় এই এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় থাকলেও আজ ডি এন ডি প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। শুধু তাই নয় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সড়কটি ছয় লেনে রূপান্তরিত হচ্ছে।

 

 

যা খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। এ রকম শত শত প্রকল্প একেএম শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে হয়েছে। তাই এই নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমানের বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি আমার ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থেকে বিগত দিনের মতো জননেতা এ কে এম শামীম ওসমানকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব।

 

 

আমরা আশা করছি অত্যান্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে পুনরায় নৌকার বিজয় হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ ৪ আসন থেকে একেএম শামীম ওসমান আবারো এমপি হবে। কারণ এই নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমানের বিকল্প কেউ নেই তার বিকল্প তিনি নিজেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন