Logo
Logo
×

রাজনীতি

আগুন সন্ত্রাসীদের না.গঞ্জে কোন স্থান দেওয়া হবে না : আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

আগুন সন্ত্রাসীদের না.গঞ্জে কোন স্থান দেওয়া হবে না : আজমীর ওসমান
Swapno


অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে সদর-বন্দরে গাড়ি বহর, মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

 

 

গতকাল বুধবার (২৯ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ৮ম দফায় ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে দ্বিতীয় দিনে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়। এসময় হরতাল বিরোধী স্লোগান দেন নেতাকর্মীরা।

 


উক্ত হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান নেতৃত্বে দেন। গাড়ি বহর, মটর শোভাযাত্রাটি শহরের আল্লামা ইকবাল রোড এলাকা থেকে শুরু হয়। এরপর শহরের মুল মুল সড়কে শোভাযাত্রা ও শ্লোগান দেন হরতাল অবরোধ বিরুদ্ধে।

 

 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম সেতু হয়ে বন্দর থানাধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও স্থানিয় নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করেন ও নেতা কর্মীরা এবং স্কুল কলেজ এর ছাত্রছাত্রীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 


এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান জানান, নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে। তারা হরতাল অবরোধের নামে নৈরাজ্য সহ আগুন সন্ত্রাস করে জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করছে। জনগনের যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে জনগন হাত গুটিয়ে বসে থাকবে না।

 

 

জনগন যখন আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে মাঠে নামবে তখন বিএনপি জামাত পালানোর সুযোগ পাবে না। অবৈধ অবরোধ হরতাল জনগণ চায় না। আমরাও জনগনের পাশে আছি এবং থাকবো। জনগনের জানমালের রক্ষায় রাজপথে থেকে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

 


এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন