শামীম ওসমানকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশআাল্লাহ : আজমত আলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
জননেত্রী শেখ হাসিনার নৌকাকে তথা এ কে এম শামীম ওসমানকে বিজয়ী করে করে ঘরে ফিরবো এবং কোনো কুচক্রী মহল যদি নির্বাচন বানচাল এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তবে তাদের শক্ত হতে জবাব দিবো ইনশাআল্লাহ। গতকাল বিকেলে কেন্দ্রভিত্তিক শান্তি ও উন্নয়ন মিছিলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো শোডাউন করার পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আজমত আলী।
তিনি আরো বলেন, শামীম ওসমান এ আসনে আবারো নৌকা পেয়েছে। তাকে বিজয়ী করতে সম্ভাব্য যা যা করণীয় তা সবই আমরা করবো। শামীম ওসমান বিগত দিনে এই আসনে ব্যাপক উন্নয়ন করেছেন, তার উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে। তিনি যদি এবার পুনরায় নির্বাচিত হন তবে তিনি তার সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এর ফলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে।
জনগণকে উন্নয়নের সুফল প্রদান করতে শামীম ওসমানকে জয়ী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিগত দিনে কুচুক্রি মহল যারা আগুন সন্ত্রাসের খেলায় লিপ্ত হয়ে জনগণের জান মালের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করছে তাদের রুখে দিতে পূর্বে মাঠে ছিলাম এখনো রয়েছি। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করে এবং শামীম ওসমানকে নির্বাচনী বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
এছাড়াও, ০৭ জানুয়ারি নারায়ণগঞ্জ -০৪ আসনের সকল ভোটারদের আহ্বান করবো শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করুন এবং নারায়ণগঞ্জকে আরো কয়েক ধাপ উন্নয়ন নিশ্চিত করতে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করুন।
উল্লেখ্য যে, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এই নেতা, এর পূর্বে দলীয় সকল ধরনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে এসেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। দলের স্বার্থে তিনি যেমন ভাবে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গিয়েছেন। ভবিষ্যতেও তা বজায় রাখার অঙ্গীকার করেন।


