Logo
Logo
×

রাজনীতি

বউয়ের মত সাজাতে আরো সময় চান শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

বউয়ের মত সাজাতে আরো সময় চান শামীম ওসমান
Swapno

 

# এবারও ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজাতে চান বলে জানিয়েছেন তিনি

 

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে শামীম ওসমান। ২০১৪ সনের নির্বাচনের পর থেকে এই আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়ে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে হ্যাট্রিক জয়ের পথে রয়েছেন তিনি। কেননা ইতোমধ্যে তার বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই।

 

এমনকি তার নিজ দল থেকে ডামি প্রার্থী রাখার নির্দেশনা থাকলেও তাও নেই। তাই  সহজ জয়ের পথে রয়েছেন। কিন্তু শামীম ওসমানের নির্বাচনী এলাকা ফতুল্লার উন্নয়ন নিয়ে রয়েছে মানুষের ক্ষোভ। কেননা ফতুল্লার কয়েকটি এলাকায় বছর জুড়েই সেখানকার মানুষকে পানির নিচে কাটাতে হয়। যদিও নির্বাচন আসলেই শোনা যায় ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজাতে চায় বিএনপি। কিন্তু তা আর হয়ে উঠে না।  

 

এদিকে ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার সময় শেষ হয়। এই শেষ সময়ে এসে ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হকের কাছে শামীম ওসমান মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিল শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, আমার নির্বাচনী এলাকায় দু একটি রাস্তা ব্যতীত সকল রাস্তা হয়েছে, আর এতে করে মানুষ খুশি হয়েছে।

 

রাজনীতিকে কেউ ব্যবসা হিসেবে নেয়, কেউ এবাদত হিসেবে। আমি এবাদত হিসেবে নিয়েছি। এটাই আমার লক্ষ্য। আমি আমাদের এলাকা ফতুল্লাকে নতুন বউয়ের মতো সাজাতে চাই। তিনি বলেন, নির্বাচন যেভাবে হওয়ার সেভাবেই হবে। আমরা বিএনপিকে নিয়ে চিন্তা করছি না। আমরা দেখছি জনগণের অংশগ্রহণ কতটা। যখন জনগণ ভোট দিতে আসবে তখন সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলে গণ্য হবে।

 

এর আগেও সাংসদ শামীম ওসমান তার নির্বাচনী এলাকা ফতুল্লা সহ পুরো নারায়ণগঞ্জকে নতুন বউয়ের মত সাজাতে চান বলে মন্তব্য করেছেন। এছাড়া ২০১৮ সনের নির্বাচনের ভোট গ্রহনের আগে ফতুল্লার বিভিন্ন এলাকায় প্রচারনায় গিয়ে বলেছেন, নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিটি এলাকায় পঞ্চায়েত কমিটির ব্যবস্থা করা হবে।

 

কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরেও কোন এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা কমিটি গঠন করতে পারে নাই। এছাড়া তিনি এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে বসবেন বললেও তা বসার আর সময় হয়ে উঠে নাই। এমনকি এই সাংসদের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি হচ্ছে না। অভিযোগ রয়েছে কোন্দলের কারণে দীর্ঘ দিন যাবৎ কমিটি আটকে আছে। দলীয় কোন্দল রেখেই নির্বাচনী বৈতরী পার হচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, ‘গত তিন বছর ধরে বর্ষা আসার আগে বৃষ্টির পানিতে তলিয়ে যায় পুরো ফতুল্লা এলাকা। ঘরের ভেতর পানি, রাস্তা কোমর পর্যন্ত পানি। ঘর থেকে বের হলে সাথে করে একটি অতিরিক্ত পোশাক নিয়ে বের হতে হয় এখানকার মানুষের। নৌকায় বা ভ্যানে করে চলাচল করতে হয়েছে। জলাবদ্ধতার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িঘর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের হাজারো মানুষ।

 

নৌকায় ও ভ্যানে করে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনদের। ফতুল্লা ইউনিয়নের লালপুর, পোষা পুকুর পাড়, এনায়েত নগর ইউনিয়নের উত্তর মাসদাইর ও কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ, নয়ামাটি, চিতাশাল, নুরবাগ ও দক্ষিণ দেলপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে থাকে। পানিতে তলিয়ে থাকায় ফতুল্লা গিয়ে সাংসদ শামীম ওসমানও পানিতে নেমেছেন। সেই ফতুল্লাকে বউয়ের মত সাজানোর ঘোষনা দিয়েও এখনো তা পারেন নাই শামীম ওসমান।

 

এদিকে রাজনৈতিক বোদ্ধমহলে আলোচনা হচ্ছে একজন পুরুষ যখন আরেকজন নারীকে বিবাহ করে তখন তাদের জামাই বউ বলে ডাকেন। এছাড়া গ্রামের মানুষের মতে নতুন বিবাহ আবদ্ধ হওয়া নারীকে নতুন বউ বলে অনেক আত্মীয় স্বজনরা দেখতে যান। সেই দেখতে কেমন কত সুন্দর তা নিয়ে আলোচনা হয়। কেননা স্বাভাবিক বিবাহের দিন নতুন বউকে আকর্ষনীয় ভাবে সাজানো হয়। ঠিক তেমন করে নতুন বউয়ের মত ফতুল্লাকে সাজানোর ঘোষনা দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

 

এর আগেও এই ঘোষনা দিয়ে তিনি ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজানো দূরের কথা এখানকার জলাবদ্ধাতার সমস্যা নিরসন করতে পারেন নাই। তাই সচেতন মহলের প্রশ্ন উঠেছে এক বউ কতবার সাজাবেন তিনি। কেননা নারী বিবাহের পর আর তেমন ভাবে নতুন বউয়ের মত সাজে না। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন