Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি
Swapno

 

# সঠিক দিক-নির্দেশনা দিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি চাপ প্রয়োগ

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নেওয়া দলগুলো দেশে নির্বাচনী আমেজ তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে। এমতাবস্থায় গত ১৭ বছর যাবৎ ক্ষমতার বাহিরে থাকা দেশের সবচাইতে বড় বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপি। মামলা, হামলা, নির্যাতনে দিনের পর দিন লাখো নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া।

 

ইতিমধ্যে নারায়ণগঞ্জে গ্রেফতারের সংখ্যা পেরিয়েছে কয়েকশত এ অবস্থায় দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে সরকারি দলের মধ্যে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছে, ফের পাতানো নির্বাচনের ছক এঁকেই সরকার এগুচ্ছে। এছাড়া তারা বলছে, সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের নানা চাপ ও প্রলোভন দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই চাপ ও প্রলোভনের ফাঁদে পা দেয়নি। যা তারা তাদের প্রাথমিক বিজয় বলে আখ্যা দিয়ে যাচ্ছে।

 

ইতিমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ২২/২৩টি মামলা দায়ের হয়েছে নারায়ণগঞ্জের সাতটি থানায়। যার কারণে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে রয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের দাবি, এই পাতানো নির্বাচন নিয়ে ভাবার সময় যেমন দেশের জনগণের নেই তেমন আমাদের ও নেই। দেশের জনগণের ভোটের অধিকার পুর্নপ্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যায়নি বিএনপির নেতাকর্মীরা এমনটাই দাবি তাদের।

 

এদিকে তারা আত্মগোপনে থাকার কারণে আন্দোলনে একটু দৃঢ়গতি দেখা দিলে ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে ফের রাজপথে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বর্তমানে বিএনপির মূল মূল পর্যায়ের নেতারা কারাগারে কিন্তু যারা বাহিরে আছে তারাই দফায় দফায়কৃত অবরোধ-হরতাল কর্মসূচি পালন করে আসছে। এছাড়া ও বিএনপি নেতারা ১ দফা দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্য হিসেবে রাজপথে রয়েছে যার কারণে বিএনপির নেতাকর্মীরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না।

 

এদিকে বিএনপির নেতাকর্মীরা এই নির্বাচনকে পাত্তাই দিচ্ছে না তারা শুধু তাদের ডিসেম্বরের আন্দোলন জোরদার করে এই সরকারকে পতনের মূল লক্ষ্য আন্দোলন নিয়েই মাথা ঘামাচ্ছে বিএনপির নেতারা। গতকাল নবম দফা অবরোধের সমর্থনে আগের দিন থেকেই রাজপথ গরম করে রেখেছিলেন দলটি। তাদের দাবি, এই ৪৮ ঘন্টা অবরোধের পর আরো কঠোর কোন কর্মসূচি অপেক্ষা করছে। আন্দোলনে আন্দোলনে এই সরকারকে পতন করানো হবে বলছে দলটির নেতাকর্মীরা।

 

সূত্র বলছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর নতুন করে ক্রেকডাউন চালাচ্ছে সরকার। ওই ঘটনার পর থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ এমন আরো হাজারো অনেক মূল ধারার নেতাকর্মীদের নাশকতা মামলায় গ্রেফতার করে কারগারে রাখা হয়েছে।

 

তাছাড়া সারা দেশের সাথে তাল মিলিয়ে নারায়ণগঞ্জে ও প্রায় ২২টি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। যদিও বিএনপি ২৯ অক্টোবর থেকেই লাগাতার ভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ, গত ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ারশেষ দিন ছিল। এদিকে বিএনপির বহু নেতাকর্মীদের ‘কিংস পার্টি’ ধারা প্রলোভন দেখাতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ।

 

এদিকে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। আর বর্তমানে আরো কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতনই আমাদের মূল আকাঙ্ক্ষা। আর এই ডিসেম্বর মাস যেহেতু নির্বাচনের আগের মাস এই মাসেই ডেড লাইন দিয়ে দেশে জনগণের এক দফা দাবি আদায় করতে হবে। আর এই সরকার যতই তাল বাহানা করুক না কেন এই নির্বাচন নিরপেক্ষ সরকার ছাড়া করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলছে নেতাকর্মীরা।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াৎ হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে এই স্বৈরাচারী সরকারের বিদায়ের আন্দোলনে আছি। এই সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ক্ষেপে উঠেছে যার কারণে এই নির্বাচন করতে তারা ব্যর্থ হবে। অতি শীঘ্রই আমাদের বিজয় সুনিশ্চিত হতে যাচ্ছে আর দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আমেজ পাওয়া যাচ্ছে। আমরা একটা ধারা বেঁছে নিয়েছি আন্দোলন এই আন্দোলনই আমাদের সফলতা ফিরিয়ে দিবে। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন