বিএনপি-জামাতের দশম দফা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবিচল যুবনেতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকের সামনে রেখে বিএনপি-জামাত এর দশম দফা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বাররে নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমীর ওসমান রাজপথে অবিচল রয়েছে। বিএনপি জামাত দেশে যে আগুন সন্ত্রাস করে সাধারনণে মানুষের জান মালের ক্ষতি করছে,
তাদের রুখতে নারায়ণগঞ্জ সদর- বন্দর সহ শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী অবস্থান করছে ও আজমীর ওসমান এর নেতৃত্বে শতশত নেতা কর্মীদের নিয়ে মটর শোভা যাত্রা ও সাদা পতাকা শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৮অক্টোবর ঢাকাতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে শুরু করে এখন প্রযন্ত নারায়ণগঞ্জে শতশত নেতাকর্মী নিয়ে একটানা অবস্থান করছে আজমীর ওসমান। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে অস্থান করলেও
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত এর অবস্থান কর্মসূচিতে নেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কিন্তু নারায়ণগঞ্জ পাচঁ আসেন সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমীর ওসমান প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় নেতাকর্মী সহ সারাদেশে। তারই ধারাবাহিকতায় বিএনপি জামাতের দশম দফায় ডাকা অবৈধ হরতাল অবরোধের প্রথম দিনেও শতশত কর্মী সমর্থকদের নিয়ে শহর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা সহ বিভিন্ন এলাকায় হরতাল ও অবরোধ বিরোধী শান্তি মিছিল
ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি মিছিল থেকে হরতাল বিরোধী স্লোগান দেয়া হয়। শান্তি শোভাযাত্রা শেষে নারায়ণগঞ্জ পাঁচ আসনের চারবারে নির্বাচিত সাবেক সংসদ আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র যুবনেতা আলহাজ্ব এ কে এম আজমীর ওসমান জানান, বিএনপি দশম দফা অবরোধ এর নামে তারা যে আগুন সন্তাস করছে আমরা তার বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর পাশে সব সময় রয়েছি। আমাদের পরিবার সেই স্বাধীনতার পর থেকে যে ভাবে
সাধারন মানুষের পাশে থেকে কাজ করছে তাদের মত করে আমি ও আমরার পরিবার নারায়ণগঞ্জবাসীর পাশেই থাকবো। আমরা চাই নারায়ণগঞ্জবাসী সব সময় ভালো থাকুক। তাদের সকল ধরনের সমস্যা আমরা তাদের পাশে আছি। বিএনপি জামাত যে ভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আমরা চাই সেটা যাতে সাধারন মানুষের গায়ে না লাগে। আপনারা সব সময় ভালো থাকুন। নারায়ণগঞ্জবাসী যে ভাবে ভালো থাকবে আমরা সর ভাবেই কাজ করবো সাধারন
মানুষের পাশে থাকবো। মানুষের জান মালের নিরাপত্তা দিবো যাতে কোন অপশক্তি কারো কোন ক্ষতি করতে না পরে। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মো. নাসির, মো. সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত।


