বিএনপি-জামাতের অবরোধে বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে আজমীর ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত যে অবরোধ কর্মসূচির নামে আগুন সন্ত্রাস করছে তার প্রতিবাদে দশম দফায় অবরোধ এর ২য় দিনেও বৃষ্টিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ সদর- বন্দরের উন্নয়নের রুপকার প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমানের তনয় আলহাজ্ব আজমীর ওসমানের নেতৃত্বে শত শত নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থা নেন ও গাড়ি বহর নিয়ে শান্তি শোভাযাত্রা করেন।
গতকাল বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বিএনপি-জামাতের হরতাল,অবরোধ এর নামে যে আগুন সন্ত্রাস করছে বিভিন্ন স্থাপনায় ভাংচুর করে আগুন লাগিয়ে সাধারন মানুষকে খতি করছে তার প্রতিবাদে সারাদেশে আলোচিত হয়েছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি পুত্র আলহাজ্ব আজমীর ওসমান।
যেখানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থানের করেন কিন্তু বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে সকলেই কেন্দ্রীয় কমিটির আদেশ ভুলে গেছেন। প্রতিটি স্থানে তাদের ক্যাম্প থাকলেও দেখা মিলেনা আওয়ামীলীগ বা সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীদের।
কিন্তু অপর দিকে, বিএনপি জামাত এর হরতাল অবরোধ শুরু থেকে এখন প্রযন্ত রাজপথে অবিচল রয়েছেন নারায়ণগঞ্জ যুব সমাজের অংহকার যুবনেতা আলহাজ্ব একেএম আজমীর ওসমান। রোদ- বৃষ্টিকে উপেক্ষা করে শতশত নেতাকর্মীদের নিয়ে একটানা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে রয়েছেন যুবনেতা আজমীর ওসমান।
শান্তি শোভাযাত্রা ও আনন্দ মিছিল থেকে যুবনেতা আজমীর ওসমান বলেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য রোড বৃষ্টি ঝড় কোন কিছু আমাদের রুখতে পারবেনা। সাধারন মানুষের শান্তির জন্য আমি সহ আমাদের সকল নেতার্কমীরা সাধারন মানুষের পাশে রয়েছি। আমি চাই যারা আগুন সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা দেশের মানুষ কে শান্তিতে থাকতে দিবে না।
তাদের হাত থেকে সকল ভালো রাখতে সব সময় আমি সহ আমার পরিবার নারায়ণগঞ্জবাসীর পাশে থাকতে চাই। আপনারাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই সকলে দোয়া করবেন।
উক্ত আনন্দ মিছিল ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলহাজ্ব কাজী আমীর, মোহাম্মদ আব্দুল হামিদ, মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেন, মো. হোসেন, মো. ইফতি, মো. শাকিলসহ বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


