আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে পূনরায় বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ডিসেম্বর) দুপুরে শহরের চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা।
মহাতীর্থ লাঙ্গলবন্দ পূর্ণ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাংলাদেশ ইয়াং মার্চের সভাপতি লিটন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল ও রিপন ভাওয়াল।
এসময় মতবিনিময় সভায় নেতাকর্মীরা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে দলমত নির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নির্বাচিত করবো। নারায়ণগঞ্জ-৫ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু নৌকার কোনো প্রার্থী দেন নাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নৌকার কোনো প্রার্থী দেয় নাই, তাহলে আমাদেরকে অবশ্যই লাঙলকে বিজয়ী করতে হবে।
দল যার যার, সেলিম ওসমান সবার। দল মত নির্বিশেষে আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম ওসমানকে বিজয়ী করবো। কারন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কিন্তু বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান এমপি। বিগত দিনে তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবারও করবেন। এসময় মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জে ওসমান পরিবার একটি অম্প্রদায়িক পরিবার।
তাদের তিন পুরুষ নারায়ণগঞ্জে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো। সেই ধারাবাহিকতায় এমপি সেলিম ওসমান আমাদের ধর্মাবলম্বীদের প্রতিটি পূজা উৎসবে সার্বিক সহযোগীতা নিয়ে পাশে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৯৮টি আসনে নৌকার প্রার্থী দিলেও ওনার আসনে নৌকার প্রার্থী না দিয়ে স্পষ্ট মেসেজ দিয়েছেন। সেলিম ওসমান কোন দলের না, সেলিম ওসমান সবার। গত নির্বাচনেও তিনি লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
এবারো আমরা তার পাশে থেকে বিজয়ী করবো। দল যার যার সেলিম ওসমান সবার। পাশাপাশি আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকা প্রার্থী এ.কে.এম শামীম ওসমানের পাশে থেকেও বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, অশোক দাস, শোভন দাস, কোষাধ্যক্ষ শান্তি দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম সাহা, হিমু সাহা, রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সুব্রত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা সহ প্রমুখ।


