নারায়ণগঞ্জে ৬৫% আওয়ামী লীগের ভোট আছে : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
ফতুল্লার কুতুবপুরে ৪,৫ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আপনারা কেউ শয়তান দেখেছেন ,আমি দেখেছি ইবলিশ শয়তানও ওরে দেকলে ভয় পায় যে বদমাশের বাচ্চা মাদক বেচে এবং যে মাদক বেচে রাস্তার পাশে সে কিন্ত মেইন লোক না।
মাদক বেচানোর জন্য যে লোকটা থাকে সেই লোকটা আমার মতো সাইজা গুইজা বইসা রইছে মানুষ মনে করে কতো ভালো মানুষ। আমি আল্লাহকে খুশি করতে চাই ,আমি নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লি উঠিয়েছি। মাদক আমি একা বন্ধ করতে পারবো না। বিএনপিতে সব খারাপ লোক না ভালো লোকও আছে ,জাতীয় পার্টিতেও খারাপ ভালো আছে ।
আমার নির্বাচনে যে কেন্দ্র কমিটি গুলো আছে তা পঞ্চায়েত কমিটিতে রুপ নেওয়াবো, প্রতিটা আমরা কমিটিতে আমি এক থেকে দের হাজার লোক ইনক্লুড করবো সমাজের ভালো মানুষ, ইমামসাব ,শিক্ষক ,যুবক ,মেয়ে ,ছাত্র সবাই থাকবে ইনসাআল্লাহ। এখানে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের লোকজন আছেন তারা যদি কসম খেয়ে নামেন এই এলাকাতে আর মাদক বেচতে দেবোনা কেউ বেচার ক্ষমতা আছে কোন বেটার।
গতকাল ৯ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় পাগলা উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে এসময় শামীম ওসমান আরও বলেন, যারা জীবন্ত মানুষকে পুরিয়ে মারে তাদের পক্ষে আল্লাহ থাকবেন না একটা মৃত পুলিশ অফিসার, মরা মানুষটাকে চাপাতি দিয়া কোপাইতাছে আল্লাহ ওদের ওপর রহমত দিবে মনে করেন জিন্দিগিতেও না।
এই যে গাড়ি পোড়াইতাতে গাড়ি পোড়াইয়া তোর কি লাভ হইতাছে,তুই জনগনের জন্য রাজনৈতি করোস জনগনের সম্পতি পোড়াইতাছোস আরে বেটা তোর যদি জিদ থাকে তাহলে তোর নিজের গাড়িটা পুরিয়ে দেস না তোর টা পোরা আগে তারপর আরেক জনের টা পোড়া। এক টা বাস দিয়া ৪ টা সংসার চলে ৭শ এর মতো গাড়ি পুরিয়ে ফেলেছে এই কয়েকদিনে।
টকের মধ্যে আগুন দিছে চাল সব পুরে গেছে হাঁস মুরগি সব পুরে গেছে ওদের কাছে কিছু মাফ নাই ইবলিশ ওরা পারবেনা কিছু করতে আমিও জানি পারবেনা কিছু।
সো আমি এতো টেনশন করতেছি কেন ওদের সাথে আমাদের চ্যালেঞ্জ কোন জায়গাতে ওরা যেটা চাবে আপনার ভাবতাছেন শামীম ভাইয়ের বিরুদ্ধে যারা দাড়িয়েছে কেই আঙ্কেলর বিরুদ্ধে দাড়িয়েছে ভাইয়ের বিরুদ্ধে দাড়িয়েছে দূর এদের খররী নাই এদের ভোট দিবো কেডা বাস্তব কথা সেটা বললাম কিন্ত এখন ধরেন মাসাআল্লাহ সবাই যদি এমন ভাবনা শুরু করেন দেখা যাইনো নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোট নাই।
এইবার জরিপে আমাদের ভোট আছে ৫৩- ৫৫% সারা বাংলাদেশেই আছে কোন যায়গায় বেশি কোন যায়গায় কম। নারায়ণগঞ্জে ৬৫% আওয়ামী লীগের ভোট আছে যারা আমাদের আওয়ামী লীগের ভোটার যারা এলাকার আছেন তারা হয়তো জানেন তাদের বাসা থেকে ভোট দিতে নিয়ে আসবেন রিকসা দিয়ে পারুক গাড়ি দিয়ে পারুক আম্মা চলেন ভোট দিয়ে আসেন ভাইয়া চলেন ভোট দেন ,কাকা চলেন ভোট দেন আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করবো স্বচ্ছ নির্বাচন করবো। লাইন দিয়ে সেই নির্বাচনে মানুষ ভোট দিবে।


