বিএনপি-জামায়াত নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে তাই এই অবরোধ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ১১ দফা ৩৬ ঘন্টা ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনেও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সাধারন মানুষকে জানমাল রক্ষাথে নারায়ণগ-৫ আসনে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সদর বন্দরে উন্নয়নের রূপকার প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমানের তনয় আলহাজ্ব একেএম আজমীর ওসমানের নেতৃত্বে সাদা পতাকা সহ গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার(১২ ডিসেম্বর) কলেজ রোড এলাকা থেকে এ মোটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শহরে প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক গুলো তারা প্রদক্ষিণ করে। এবং ভিবিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান গ্রহন করেন। উক্ত শান্তি মিছিল থেকে যুবনেতা আজমীর ওসমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জামাত সমমননা দল গুলো দেশে শান্তি নষ্ট করার পায়তারা করছে।
রাতের অন্ধকারে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে ও সাধারন মানুষের ক্ষতি করছে। তারা চায় নির্বাচন কেন্দ্র করে দেশে একটি বড় জামেলা তৈরি করতে। তাই আমার পিতার মত করে সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে সব সময় আমরা আছি ও আগামীতে থাকবো যাতে কোন অপশক্তি নারায়ণগঞ্জবাসীর ক্ষতি করতে না পারে।
তাই আমরা রাত দিন সব সময় সাধারন মানুষের কথা চিন্তা করে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান করেন যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূর্নরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করুন। দেশের মানুষ যে ভাবে ভালো থাকবে আমরা করবো।
দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে। তবে নারায়নগঞ্জে আমরা যতখন রয়েছি তারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেনা।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমির, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মো: পাবেল, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


