Logo
Logo
×

রাজনীতি

এখনো অবহেলিত ফতুল্লা ইউনিয়ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

এখনো অবহেলিত ফতুল্লা ইউনিয়ন
Swapno

 

# ভারপ্রাপ্ত চেয়ারম্যানে পাচ্ছে না ইউনিয়ন সেবা
# অতিদ্রুত নির্বাচনের দাবি এলাকাবাসীর

 

 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে সব থেকে অবহেলিত ফতুল্লা  ইউনিয়নবাসী। আর এর প্রধান কারণ হিসেবে যদি লক্ষ করা যায় তাহলে দেখা যাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর হোসেন ১৯৭৩ সাল থেকে ২০১১ সার পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতেই এই আসনটিতে ২০১১ সালেই লুৎফর রহমান স্বপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। তবে নূর হোসেন চেয়ারম্যান থাকাকালীন অবস্থাতেই এই ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায় শুধু তাই নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপনই প্রায় এক যুগ নির্বাচন ছাড়াই ছিলো।

 

নূর হোসেন চেয়ারম্যন ও স্বপন চেয়ারম্যান দুজনের আমলেই প্রায় দুই যুগের বেশি সময় নির্বাচন ছিলো না। তবে সর্বশেষ ২০২১ সালের ২৬শে ডিসেম্বর ফতুল্লা ইউপিতে নির্বাচন হয় আর সেই নির্বাচনে বিজয়ী হয়ে ভারমুক্ত হন খন্দকার লুৎফর রহমান স্বপন। তবে ভারমুক্ত হলেও ইউনিয়ন বাসীর জন্য তিনি আর স্থায়ীত্ব হলেন না ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এর পরই আইন অনুযায়ী এত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

 

তবে এই ভারপ্রাপ্ত দিয়ে ফতুল্লা ইউনিয়ন আর চলছে না বিগত দিনে এই ইউনিয়ন থেকে মানুষ এতোটাই অবহেলিত যা নারায়ণগঞ্জের অন্য কোন ইউনিয়নে দেখা যায়নি। সারাবছরই এই ইউনিয়নটিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই থাকতো যার সমস্যা সমাধানে কোন চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা করতে পারেনি কোন সুফল।

 

জানা যায়, এই ফতুল্লা ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেখানে সারাবছরই বেশির ভাগ সময়ই পানিতে ডুবে থাকতো। বিশেষ করে ফতুল্লা পৌষার পুকুর, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের আশে পাশের এলাকা সারাবছরই পানিতে ডুবে থাকতো। তবে পাম্প বসানোর পড়ে কিছুটা সমাধান হলেও এই এলাকার মানুষের যতটুকু ইউনিয়ন সেবা পাওয়ার কথা তা ছিটে ফোটাও পায়নি। বিশেষ করে দীর্ঘদিন এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন কিন্ত অনেকেরই দাবি ভারপ্রাপ্ত ছেয়ারম্যান থাকার কারনে তিনি তেমন বাজেট আনতে পারেনি।

 

তাই দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের থেকে বঞ্চিত ছিলেন। উপর মহলের কাজ থেকে তেমন কোন ধরনের কাজ আনতে পারেনি। তবে ভারমুক্ত চেয়ারম্যান হবার পর বেশি দিন আর স্থায়িত্ব হলেন না চলে গেলেন দুনিয়ার মায়া ছেড়ে কিন্তু ভাগ্য আর খুললো না এই এলাকার মানুষের অসমাপ্ত রয়েই গেল উন্নয়ন শুধু তাই নয় প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কয়েক মাস কেটে গেলেও এই এলাকার মানুষ এখনো ইউনিয়ন সেবা তেমনি ভাবে নিতে পারেনি।

 

বিশেষ করে এই এলাকার অনেকেই মনে করছেন এভাবে একটা ইউনিয়ন আর চলতে পারেনি আমরা ফতুল্লা ইউনিয়নবাসী বরাবরই ইউনিয়ন সেবা থেকে বঞ্চিত হচ্ছি অন্যান্য ইউনিয়ন গুলোতে যেই পরিমানে কাজ হয়েছে তার ১০০% এর মধ্যে ১০% ও এই ইউনিয়নে হয়নি।

 

বর্তমানে এই ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারা মনে করছেন অতিদ্রুত সময়ের মধ্যে যেন এই ইউনিয়নটি আবারো নির্বাচন দেওয়া হয় তা না হলে এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই নির্বান সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিৎ অতি দ্রুত এই ইউনিয়নে নির্বাচন দেওয়া আর একজন পূর্ণ চেয়ারম্যান থাকলেই এলাকার উন্নয়ন খুব দ্রুত সময়ের মধ্যেই হওয়া সম্ভব। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন