Logo
Logo
×

রাজনীতি

বিএনপি জামাতের কাছে দেশের সাধারন মানুষ অনিরাপদ: আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

বিএনপি জামাতের কাছে দেশের সাধারন মানুষ অনিরাপদ: আজমীর ওসমান
Swapno

 

যারা ক্ষমতায় আসার জন্য সাধারন মানুষের ক্ষতি করে জীবন্ত পুড়িয়ে মাড়ে তাদের কাছে দেশের মানুষ কখনো নিরাপদ না। বিএনপি-জামাত সমমনাদল গুলো যে ভাবে আগুন সন্ত্রাস করছে তাতে কখনো ক্ষমতায় আসতে পারবেনা উল্টা সাধারন মানুষের মন থেকে তারা উঠে যাচ্ছে। তারা অবরোধ ঘোষনা করে গভীর রাতে ৫/৭ নিয়ে মিছিল করে আর দিনের বেলায় পালিয় থাকে তাহলে কি রাজনীতি করে এ দল গুলো।

 

 

বিএনপি জামাত হলো গাড়ি চালক ও যাত্রীদের জন্য এক আতঙ্কের এক নাম বলে মন্তব্য করেন, নারায়ণগঞ্জ পাচঁ আসনের চার বারের নিবার্চিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ¦ নাসিম ওসমানের একমাত্র পুত্র যুবনেতা আজমীর ওসমান। বিএনপি-জামাতসহ সমমনাদলে ১১ দফা ৩৬ ঘন্টা ডাকা অবরোধ কর্মসূচির ২য় দিনেও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সাধারন মানুষকে জানমাল রক্ষার্থে যুবনেতা একেএম আজমীর ওসমানের নেতৃত্বে সাদা পতাকা সহ গাড়ি বহর, মটর

 

 

শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর ) কলেজ রোর্ড এলাকা থেকে এ মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শহরে প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক গুলো তারা প্রদক্ষিন করে। এবং ভিবিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান গ্রহন করেন ও নেতাকর্মীরা শেখ হাসিনা সরকার বার বার দরকার, ৭ জানুয়ারী সারাদিন নৌকায় মার্কায় ভোট দিন সহ নানা ধরনের স্লোগান দিয়ে রাজপদ প্রকম্পিত করে। যুবনেতা আজমীর ওসমান বলেন, জাতীয়

 

 

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জামাত সমমননা দল গুলো দেশে শান্তি নষ্ট করার পায়তারা করছে। তারা চায় নির্বাচন কেন্দ্র করে দেশে একটি বড় জামেলা তৈরি করতে। তাই আমার পিতার মত করে সব সময় নারায়ণগঞ্জবাসীর পাশে সব সময় আমরা আছি ও আগামীতে থাকবো যাতে কোন অপশক্তি নারায়ণগঞ্জবাসীর ক্ষতি করতে না পারে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূর্নরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী 

 

 

করুন। দেশের মানুষ যে ভাবে ভালো থাকবে আমরা করবো। দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমির, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মো: পাবেল, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন