Logo
Logo
×

রাজনীতি

সরকার বিএনপির চেয়েও বেশি ভয়ে আছে : এড.সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

সরকার বিএনপির চেয়েও বেশি ভয়ে আছে : এড.সাখাওয়াত
Swapno

 

আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক বিবৃত্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার বর্তমানে বিএনপির থেকে ও বেশি ভয়ে আছে। তারা এখন তাদের বিগত দিনের জোটের সাথী জাতীয় পার্টিকে এখন নির্বাচনকে ঘিরে বিশ্বাস করতে পারছে না। এদিকে বর্তমানে দেশের জনগণ তাদের পাতানো নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। যাকে ঘিরে বর্তমানে নির্বাচনী কার্যক্রম অতিবাহিত থাকতে ও দেশের নির্বাচনী কোন আমেজ নেই।

 

কারণ দেশের মানুষ এই সরকারের কোন কার্যক্রমকে আর গ্রহণযোগ্য মনে করে না। তা ছাড়া বহির্বিশ্ব ও এখন দেশের বর্তমান অবস্থা দেখে আর সরকারের নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করছে না। যার কারণে তারা বার বার বলছে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন চায় যা এই সরকারের অধীনে হওয়া অসম্ভব। আমরা মনে করি আগামী ৭ জানুয়ারী এই সরকারের যে পতানো নির্বাচন এটা হতে দিবে না এই দেশের সাধারণ জনগণ। আর যদি তারা কোন রকম করেও ফেলে তাহলেও বেশিদিন আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

 

তিনি আরো বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি বিরাজমান রয়েছে এই সরকার আরো থাকলে দেশ বিন্যাস হয়ে যাবে। দেশের জনগণ এখন এই সরকারকে অবিশ্বাস করে তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন তাদের যে মহা-জোটের নেতারা ছিলে এবার ও তাদের নিয়ে সেই গত দুই নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে চাইছে। তারা বিএনপির নেতাকর্মীদের ভোটের বাহিরে রেখে তারা তাদের সাজানো মাঠে আবারো গোল দিতে চায়।

 

এটা তাদের একটি সিন্ডিকেটের বহিঃপ্রকাশ। এবার তারা তাদের এই সিন্ডিকেটকে নিয়েও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তারা শুধু চিন্তা করছে কি করা যায় কিভাবে আবারো চুরির ভোটে নির্বাচিত হওয়া যায়। সবদিক মিলিয়ে বর্তমানে এই দ্বাদশ নির্বাচনে বিএনপিসহ আরো দলগুলো থেকে বেশি ভয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

এবার আর কেউ এই সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না, বাংলাদেশে পাকিস্তানী যুদ্ধে ও কিন্তু নির্বাচনের পর দেশ স্বাধীন হয়েছিলো। এবার নির্বাচনের আগে হোক আর পরে হোক এই সরকারকে তার ক্ষমতা থেকে নামতে হবেই হবে। কারণ যখন দেশের সাধারণ জনগণ কারো উপর রেগে যায় তখন তার থাকাটা কঠিন হয়ে দাড়াঁয়। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন