Logo
Logo
×

রাজনীতি

বিজয় দিবসে আজমেরী ওসমানের পক্ষে সজিবের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম

বিজয় দিবসে আজমেরী ওসমানের পক্ষে সজিবের শুভেচ্ছা
Swapno

 

 

১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের তনয় যুবনেতা আজমেরী ওসমান এর পক্ষে এনায়েত নগর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সজীব হোসেন।

 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, স্বশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও  আত্মদানকারী সকল শহীদদের, বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ। আমি সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রগতি হচ্ছে তা আজ ইতিহাস সাক্ষী।

 

যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পদ্মা সেতুর কথা শুনে। কিন্তু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সম্ভব করে দেখিয়েছেন, আজ তা দৃশ্যমান। তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র। তিনি আরোও উল্লেখ্য করেন, ৩০ লক্ষ প্রান ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুউচ্চ মর্যাদায় নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতার জিবনাদর্শ ও দেশপ্রেম লালন করে এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হতে হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন