Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী : এড. খোকন সাহা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম

সেলিম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী : এড. খোকন সাহা
Swapno


আসন্ন নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে কে মাঠে নামলো, আর কে নামলো না সেটা দেখার বিষয় না। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নির্বাচনে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন অ্যাডভোকেট খোকন সাহা। নেতাকর্মীদের উজ্জীবিত করতে তিনি ঘোষণা দিয়েছেন যাদের কেন্দ্রে ৬০ শতাংশ ভোটারকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়াতে পারবে আগামীতে ওয়ার্ড গুলোতে সেই সকল নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে মূল্যায়ন করা হবে।

 

 

গতকাল শুক্রবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ১১নং থেকে ২৭নং মোট ১৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে নির্বাচনে নামলো আর কে নামলো না এটা দেখার দরকার নাই।

 

 

আমি কেন্দ্রীয় নেতাদের ফোন করে ছিলাম ওনারা আমাকে বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এটাই ওনার সিদ্ধান্ত। তাই আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়নে কাজ করবো। সেলিম ওসমান সিটি কর্পোরেশনে ১৭টি ওয়ার্ডে কর্মসূচী ঘোষণা করবে। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে এমপি সেলিম ওসমানকে নির্বাচনী কাজে সহযোগীতা করবেন।

 

 

জাতীয় পার্টিও থাকবে। আমাদের কাজ আমরা শতভাগ স্বতস্ফূর্ত ভাবে করবো। ভোট কেন্দ্রের দায়িত্ব নিলেন ২৫ শতাংশ ভোট কাস্ট হলো তা চলবেনা। কমপক্ষে ৬০ শতাংশ ভোট কাস্ট করাতে হবে। যেসব কেন্দ্রের নেতারা ৬০ শতাংশ করে ভোটারকে ভোট দেওয়াতে পারবে আগামীতে তাদেরকে পুরস্কার হিসাবে ওই সকল ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হবে।

 

 

এসময় উপস্থিত নেতাকর্মীরা খোকন সাহার এমন ঘোষণাকে স্বাগত জানান এবং এমন সিদ্ধান্ত শতভাগ সঠিক এবং কর্মীদের সঠিক মূল্যায়ন হবে বলে মন্তব্য করেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহম্মেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান।

 

 

দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার  আতিকুজ্জামান সোহেল, কার্যকরী সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,  ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম।

 

 

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান মুন্না, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহীন, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী  গোলাম সারোয়ার সবুজ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন জনি, জেলা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক জামাল আহম্মেদ জয়, বন্দর থানা যুবলীগ নেতা ডালিয়া হায়দার, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ বন্দর থানার আহবায়ক মাসুম আহম্মেদ, নারী নেত্রী ডলি আক্তার সহ ১৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন