Logo
Logo
×

রাজনীতি

বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত : এড. খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত : এড. খোকন সাহা
Swapno


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা বলেছেন, আমি নুর হোসেন কে এক্সটা ভালবাসি। কারন ও দল প্রিয় মানুষ। ৭৫ সালের ১৫ আগষ্ট সহ যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরন করছি। ৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এই এলাকার উন্নয়ন হয়েছে। পাক বাহিনীর ভয়ে শহর ছেড়ে আমরা এখানে আসি। গোগনগরের মানুষের অনেক অবদান আছে।

 

 

নাজির ভাই, ডাঃ মোসলেহ উদ্দিন, আজহারুলের বাবা মুক্তিযুদ্ধ করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাজাকারদের জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি- জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করছে। ওদের হাতে গবাদী পশুও রক্ষা পায়নি। গান পাউডার দিয়ে তাদের হত্যা করা হয়। বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার মিশনে নেমেছে। বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত।

 

 

লন্ডনে বসে তারেক জিয়া নির্দেশ দেয় তারা দেশে আগুন দেয়। ওরা রেললাইন উপড়ে ফেলে মানুষ মারে। দেশে ব্যপক উন্নয়ন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সোমবার (১৮ ডিসেম্বর)  বিকাল ৪ টায় নাসিম ওসমান সেতু সংলগ্ন গোলচত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুর হোসেন সওদাগর সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোগনগর ইউনিয়ন পরিষদ ও সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংসদ, নারায়ণগঞ্জ সদর থানা। সভাপতি নুর হোসেন সওদাগর বলেন, দীর্ঘ ৬ বছর জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করতে পেরেছি।দানবীর সেলিম ওসমান এমপি কোটি কোটি টাকা দিয়েছেন।সেই টাকা সড়ক, ড্রেন,স্কুল,মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছি।সেলিম ওসমান এমপি আমাদের আর্শীবাদ।

 

 

তার কোন সন্ত্রাসী বাহিনী নাই। আগামী ৭ জানুয়ারী আবারো তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আরো উপস্থিত ছিলেন, জি.এম আরমান যুগ্ন সম্পাদক মহানগর আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, মোঃ রবিউল হোসেন সভাপতি ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ সভাপতি সদর থানা আওয়ামীলীগ, আব্দুল আল মামুন সাধারন সম্পাদক সদর থানা আওয়ামীলীগ।

 

 

এড. মাহমুদা মালা সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, এড. বিদ্যুৎ কুমার সাহা দপ্তর সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, চৌধুরী এইচ এম ফারুক সাহেদ আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগ, মোঃ জসিম উদ্দিন সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, আব্দুল্লাহ্ আল মামুন সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগ,এ বি এম আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, নুর মোহাম্মদ সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, গোগনগর ইউনিয়ন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন