পিতা শামীম ওসমানের পক্ষে পুত্র অয়ন ওসমানের প্রতীক গ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামবেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এসময় পিতা শামীম ওসমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন পুত্র অয়ন ওসমান।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের) আসনে একেএম শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৭ জন প্রার্থী। তারা হলেন, মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) ও গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।


