Logo
Logo
×

রাজনীতি

বিজয় র‌্যালীতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সোহাগ রনির অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম

বিজয় র‌্যালীতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সোহাগ রনির অংশগ্রহণ
Swapno


কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের বিজয় র‌্যালীকে সফল করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি। 


মঙ্গলবার (১৯ সে ডিসেম্বর) দুপুরে মোগরাপাড়া বাজার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে আয়োজিত বিজয় র‌্যালীতে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি। পরবর্তীতে বিজয় র‌্যালীতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সাথে বিজয় র‌্যালীতে নেতৃত্ব দেন। 


এ সময় হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন