Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে কায়সারের নৌকার পক্ষে বিশাল বিজয় র‌্যালী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম

সোনারগাঁয়ে কায়সারের নৌকার পক্ষে বিশাল বিজয় র‌্যালী
Swapno


কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মোগড়াপাড়া এলাকা হয়ে সোনারগাঁ পৌরসভা পর্যন্ত বিজয় র‌্যালী করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। 

 

মঙ্গলবার (১৯ সে ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে বিজয় র‌্যালী করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এ সময় বিজয় র‌্যালীর নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূইয়া ও সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিজয় র‌্যালীতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১০ হাজার নেতাকর্মী ফুলের মালা দিয়ে আবদুল্লাহ আল কায়সার হাসনাতসহ তার সহধর্মীণী রুবাইয়া সুলতানা ও তার ছোট ভাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য সানজিদ হাসনাতকে শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীদের ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাজপথ। 

 


এসময় কায়সার হাসনাতের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ডাক্তার চৌধুরী আবু জাফর বিরু, দীপক কুমার বনিক, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো. সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুল ইসলাম রুমাসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন