শামীম ওসমানের নির্বানী প্রচারণায় যুবলীগ নেতা আল আমিন খান পরশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ নেতা আল আমিন খান পরশ।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ.কে.এম শামীম ওসমানের নির্বাচনী প্রচারনার সময় এ শুভেচ্ছা জানান যুবলীগ নেতা আল আমিন খান পরশ। এর আগের নিবাচনী প্রচারনা সভায় নৌকার পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তিনি। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মামুন, রুবেল, ইউসুফ, উজ্জল, সুমন শরীফ, শয়ন, সজিব, মৃদুল সহ প্রমুখ।


