Logo
Logo
×

রাজনীতি

আজমীর ওসমানের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

আজমীর ওসমানের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল
Swapno


আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা হরতাল কর্মসূচির প্রতিবাদে ও নারায়ণগঞ্জবাসীকে সুস্থ ও সুন্দর ভাবে স্বাবাবিক জীবনযাত্রা চলমান রাখার জন্য নারায়ণগঞ্জ পাচঁ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমীর ওসমানের নেতৃত্বে সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ও শারীরিক প্রতিবন্ধী অসচ্ছল খানপুর নিবাসী মো: গোলাম রাব্বিকে নতুন মিশুক অটো রিক্সা প্রদান করে আজমীর ওসমানের পুত্র আরহাম ওসমান আলিফ।

 


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের আল্লামা ইকবাল রোড থেকে আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর শোভাযাত্রা শুরু করে শহরের চাষাড়া হয়ে সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড, সানারপাড়, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি, শিবু মার্কেট, মন্ডলপাড়া, ফতুল্লা প্রদক্ষিণ করে পূনরায় আল্লামা ইকবাল রোড এসে শেষ হয়।

 

 

পরে খানপুর হসপিটাল রোর্ড এলাকার প্রতিবন্ধী আলমগীর মিয়ার ছেলে প্রতিবন্ধী গোলাম রাব্বি আগে ভাড়ায় অটো চালাতেন কিন্তু শারীরিক ভাবে সুস্থ না থাকায় ভাড়ার টাকা দিতে পারতো না ঠিক মত তাই সে অটো ছেড়েদেন। পরে আজমীর ওসমার বিষয়টি আমলে নিয়ে তার একটি ব্যবস্থা করেদেন।  

 


এসময় আজমীর ওসমান বলেন, নির্বাচন বন্ধ করার জন্য ও ক্ষমতায় আসার লোভে বিএনপি দেশের মধ্যে যে জ্বালাও পাড়াও শুরু করেছে তা কখনোই সুফল পাবে না। দেশের জনগণ শান্তি বাঁচতে চায়। দেশে কোনো জ্বালাও পোড়াও রাজনীতি চায় না। তাই তাদের ডাকা অবৈধ অবরোধ-হরতাল মেনে নেয়নি সাধারণ জনগণ। জনগন জননেত্রী শেখ হাসিনা কে বার বার ক্ষমতায় দেখতে চায়।

 

 

তাই আসন্ন দ্বাদশ নির্বাচনে দেশের জনগণ তা প্রমাণ করে দিবে নৌকা মার্কায় ভোট দিয়ে। এবং বলেন আপনারা সকলে রাব্বির প্রতি খেয়াল রাখবেন যাতে ওম মত মানুষে কোন ধরনের সমস্যা না হয়। তাদের পাশে আমাদরে সত সময় থাকতে হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মীর্জা পাবেল, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন