শামীম ওসমানের নৌকায় পক্ষে ভোট চেয়ে বিপ্লবের বিজয় মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে বিশাল বিজয় মিছিল করেছেন জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে তল্লা ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিজয় মিছিল বের করা হয়।
মিছিলে নৌকা প্রতীক, শামীম ওসমানের ব্যানার ফেস্টুন, বাদ্যবাজনা, গান বাজিয়ে নেচে গেয়ে শত শত নেতাকর্মী অংশ নেয়। বিজয় মিছিলটি বৃহত্তর তল্লা এলাকায় পাড়া মহল্লায় অলি গল্লি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং নানা স্লোগানে নৌকা মার্কার পক্ষে ভোট চায়। আলোচিত মিছিলটি নির্বাচনী আমেজ আনে।


