Logo
Logo
×

রাজনীতি

তুমুল লড়াইয়ের সম্ভাবনা রূপগঞ্জ-সোনারগাঁয়ে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

তুমুল লড়াইয়ের সম্ভাবনা রূপগঞ্জ-সোনারগাঁয়ে
Swapno

 

# তবে জামানত হারাতে পারেন তৈমুর; লড়াই হবে গাজী আর শাজাহানের মাঝে
# কায়সার হাসনাত ও লিয়াকত হোসেন খোকার মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

 

 

পাঁচটি আসনের মাঝে দুটি আসনে জমে উঠতে পারে নির্বাচন। আর এই দুটি আসন হলো রুপগঞ্জ এবং সোনারগাঁ আসন। আসন দুটির মাঝে একটিতে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা হবে এবং অপরটিতে প্রতিদ্বন্দ্বীতা হবে নৌকার সাথে লাঙ্গলের। এছাড়া বাকী তিনটি আসনে নিশ্চিৎ বিজয়ের পথে রয়েছেন তিন এমপি।

 

এরা হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান এবং আড়াইহাজার আসনের নজরুল ইসলাম বাবু। এই তিনজনের সাথে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তাই এই তিন আসনে এখন আর নির্বাচনের তেমন কোনো আমেজ নেই। কিন্তু রুপগঞ্জ আসনে বর্তমান এমপি গাজী গোলাম দস্তগীরের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন রুপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাজাহান ভুঁইয়া এবং এডভোকেট তৈমুর আলম খন্দকার।

 

রুপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে এই তিন প্রার্থীর মাঝে গাজী গোলাম দস্তগীরের সাথে শাজাহান ভুঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কারণ এবারের নির্বাচনে ওই এলাকায় যারা আওয়ামী লীগের সমর্থক তারাই কেবল ভোট কেন্দ্রে যাবেন। আর সেই ক্ষেত্রে এবার আওয়ামী লীগের ভোট দুই ভাগ হয়ে গাজী আর শাজাহান ভুঁইয়া পেতে পারেন। তবে এডভোকেট তৈমুর আলম খন্দকার তেমন কোনো পাত্তা পাবেন না বলেই মনে করেন রুপগঞ্জের সাধারণ মানুষ।

 

এ বিষয়ে তাদের পরিষ্কার বক্তব্য হলো এটা যেহেতু জাতীয় সংসদ নির্বাচন তাই এই নির্বাচনে তৈমুর আলম খন্দকারের কোনো অবস্থান নেই। কারণ তিনি যেই দল থেকে নির্বাচন করছেন এই দলকে বিএনপির সমর্থকরা মনে করেন নব্য রাজাকারের দল। এসব দলকে সরকার সৃষ্টি করেছে বিএনপির ক্ষতি করার জন্য। তাই এমন একজন ব্যক্তিকে বিএনপির সমর্থকরা ভোট দেবে বলে কেউ মনে করে না।

 

বিএনপির নেতাকর্মীরা আরো মনে করেন এ দেশে একটাই বিএনপি আর সেই বিএনপির নেতা হলেন খালেদা জিয়া এবং তারেক রহমান। তাই বিএনপি নামে অন্য কোনো দল থাকতে পারে না। তাই তৃনমূল নাম দিয়ে আরো একটি বিএনপি সৃষ্টির চেষ্টা যে ব্যক্তি করেছেন তাকে বিএনপির সমর্থকরা ভোট দিতে পারে না। বরং এর জন্য এডভোকেট তৈমুর আলম খন্দকারকে একদিন কঠোর জবাবদিহি করতে হবে বলে তারা মনে করেন।

 

ফলে তিনি এবারের এই নির্বাচনে বিএনপির ভোট পেয়ে নির্বাচিত হওয়া তো দূরের কথা তার জামানত থাকবে না বলেই মনে করেন রুপগঞ্জের সচেতন মহল। ফলে এখানে এবার যে নির্বাচন হচ্ছে তাতে বর্তমান এমপি গাজী গোলাম দস্তগীরের সাথে শাজাহান ভুঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকে মনে করেন। লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের।

 

অপরদিকে সোনারগাঁ আসনে নৌকার প্রার্থী কায়সার হাসনাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গলের লিয়াকত হোসেন খোকার। এই আসনের বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে এবারের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভোটের একটি অংশ পাবেন কায়সার হাসনাত। বিপরীতে লিয়াকত হোসেন খোকাও গত দশ বছর এমপি থাকাকালে ওই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দেন নাই।

 

যতদূর সম্ভব উন্নয়ন করেছেন। তাই এলাকার ভোটারদের অনেকের মাঝে তার সম্পর্কে একটি ইতিবাচক ধারণার জন্ম হয়েছে। ফলে এখানে সাধারণ দল নিরপেক্ষ ভোটার এবং বিএনপির ভোটারদের একটি অংশ লিয়াকত হোসেন খোকাকে ভোট দেবেন বলে জানা গেছে। ফলে এই আসনে এবার এরই মাঝে জমে উঠেছে নির্বাচন।

 

ফলে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মাঝে তিনটি আসনের তিন এমপির বিজয় নিশ্চিৎ হলেও দুটি আসনে লড়াই জমে উঠার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন