Logo
Logo
×

রাজনীতি

কারাবন্দি,আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সন্তানদের পাশে সাগর প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

কারাবন্দি,আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সন্তানদের পাশে সাগর প্রধান
Swapno


কারাবন্দি ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সন্তানদের নতুন বছরে স্কুল কলেজে ভর্তির জন্য সম্মাননা বাবদ নগদ অর্থ শুভেচ্ছা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।


বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় একটি রেস্তোরায় সম্মাননা বাবদ নগদ অর্থ শুভেচ্ছা উপহার দিয়েছেন। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুই হাজার টাকা এবং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য তিন হাজার টাকা তুলে দেন সাগর প্রধান।


এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সাগর প্রধান যুগের চিন্তাকে জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুই হাজার টাকা এবং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য তিন হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে বিতরণ করতে পেরেছি বলে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের একটি ছোট্ট রিসোর্টে এই আয়োজনটি করতে করেছি। আয়োজনটি নিজের প্রচারের জন্য করা হয়নি অন্য নেতাদেরকে উৎসাহিত করার জন্য এবং নিজের একার পক্ষে সকলের দায়িত্ব নেয়া সম্ভব নয় বিধায় দুঃখ প্রকাশ করছি। তারপরও আর কিছু নেতাকর্মীদের সন্তানদের জন্য এই সহযোগিতা চলমান থাকবে ইনশাল্লাহ।


এ সময় কারাবন্দি ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সন্তান ও পরিবারের নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন