Logo
Logo
×

রাজনীতি

পল্টনেও তালা আ’লীগ অফিসেও তালা : সেলিম ওসমান  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

পল্টনেও তালা আ’লীগ অফিসেও তালা : সেলিম ওসমান  
Swapno

 
নারায়ণগঞ্জের-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন,নারায়ণগঞ্জের বিএনপির ভাইবোনদের প্রতি আমার অনুরোধ রইল আসেন আমরা একসাথে বসে কাজ করি। আমরা নারায়ণগঞ্জ তথা বন্দরের মানুষ উন্নয়ন করতে জানি। নিজেরা নিজেরা কামড়া কামড়ি ঝগড়া-ঝাটি না করি। বিএনপির ভাই যারা বাইরে আসেন ঘরে ফিরে আসেন। আমি আপনাদের জামিনদার হব।

 

 

নির্বাচনমূখী হন পুলিশ আপনাদের ধরবে না। সাড়ে ৯বৎসরে কিন্তু বিএনপি আ’লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে এক সাথে কাজ করে উন্নয়ণ করতে সক্ষম হয়েছি। আমি আপনাদের অনুরোধ করছি বিএনপি করেন সমস্যা নাই কিন্তু অশান্তি কইরেনে না। বাসে আগুন দেওয়া বন্ধ করেন। আপনি বিএনপি করবেন আপনার অফিসে বসে করেন কিন্তু আগুন সন্ত্রাস কইরেন না। আমার বাড়ি জ্বালিয়েছেন কিছু বলি নাই ।

 

 

আমার বাড়িতে গুলি করেছেন কিচ্ছু বলি নাই। আমার ফ্যাক্টরী লুট করে নিয়েছেন কিচ্ছু বলি নাই। দুইবার হিরামহল থেকে বাড়ি ছাড়া করেছেন কিছুই বলি নাই। কষ্ট আমাদের মধ্যেও আছে। গতকাল সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়ন ২নং মাধবপাশা খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নির্বাচনী উঠার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

 


তিনি আরো বলেন,আমরা ৩টাই ভাই কসম কেটেছি নারায়ণগঞ্জের মানুষের জন্য আজিবন গোলামী করে যাব। আগামী ৭ জানুয়ারী নির্বাচন। লাঙ্গলে ভোট দিলেও শেখ হাসিনার ভোট আর নৌকায় ভোট দিলেও শেখ হাসিনার ভোট।  আপনারা দয়াকরে ভোট কেন্দ্রে যাবেন এটাই আমার অনুরোধ।

 

 

আমি বলব না আমাকে ভোট দেন। তবে মনে রাখবেন যতদিন প্রধানমন্ত্রীর হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ। দেশে একটা মুক্তিযুদ্ধ চলছে। তাই সঠিক সময়ে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করে গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশকে রক্ষা করবেন।
 

 


তিনি বলেন,এ আসনে নৌকা দেই বলে আ’লীগের লোকজন এত কষ্ট পাইছে পল্টনের অফিসেও তালা মারা আর আমি গিয়ে দেখি আ’লীগের অফিসেও তালা মারা। সেই তালা খুলে আমি বসলাম। সমস্ত আ’লীগের মানুষ আমার জন্য কাজ করছে আর জাতীয়পার্টির মানুষ বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে। যতদিন দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম চির জীবনেই থাকবে। তাই প্রধানমন্ত্রীর হাত থেকে শক্তিশালী করতে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন।    
 

 


নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল,বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন,জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলামসহ স্থানীয় মেম্বার ও নেতাকর্মীবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন