Logo
Logo
×

রাজনীতি

কাশীপুর ইউনিয়নে শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

কাশীপুর ইউনিয়নে শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা
Swapno


দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-০৪ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।  সেই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) কাশীপুর ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ডে গনসংযোগ এবং মতবিনিময় সভা করেন।  

 

 

২ নং ওয়ার্ডে মতবিনিময় সভা কালে তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজানো হবে। তিনি বলেন, ফতুল্লাতে হাজার কোটি টাকার কাজ হয়েছে। কিছু কাজ সম্পন্ন হয়েছে , কিছু কাজ চলছে , কিছু কাজ আনা হয়েছে যা খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।

 

 

তিনি আরোও বলেন, লিংক রোডের পাশে আইটি ইনস্টিউটের কাজ চলমান, লিংক রোডটি হবে বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা, নারায়ণগঞ্জে মেট্রোরেল আনা হবে, জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ডিএনডি প্রজেক্টর কাজ শেষ হলেই এর সুফল পাওয়া যাবে।  এছাড়াও, গোটা ফতুল্লা ইউনিয়নে ড্রেনেজ সমসম মোকাবিলায় ১৫০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে।

 

 

অর্থাৎ তিনি আবার নির্বাচিত হলে ফতুল্লাকে নতুন বউয়ের মতই সাজাবেন বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তিনি মাদক নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মাদক সংশ্লিষ্ট  কাজে জড়িত থাকে নির্বাচনের ভোট তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন