Logo
Logo
×

রাজনীতি

অনেকেই আ.লীগ অফিসে না গিয়ে ঘরে বসে আছেন : সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

অনেকেই আ.লীগ অফিসে না গিয়ে ঘরে বসে আছেন : সেলিম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ও প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে এই মিলগুলো ধ্বংস করো দিয়েছে। ইনশাল্লাহ আমরা এখানে শান্তির চর করবো। যদি আপনারা আরেকবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। তা না হলে বাড়িতেও শান্তি পাবেন না। আবারও আলবদর রাজাকাররা দেশটা দখল করো ফেলবে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বন্দরের ধামগড় ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 


তিনি বলেন, মানুষ মানুষকে ভালবাসলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। অনেকে বলে আমি অনেক কাজ করেছি। সেদিন কাজিম ভাই বলল ৮০ শতাংশ কাজ হয়ে গেছে। আমি বলি আরও ৮০ শতাংশ বাকি আছে। আমি যখন আমার ভাইয়ের মৃত্যুর পর প্রথম নির্বাচিত হই। আমার মা আমাকে নির্দেশ দিলেন তোমার বাবা, দাদা, ভাই যা করতে না পেরেছে তোমাকে তা করতে হবে। আমি সেই মানুষ। আমার মা বলেছিল, তোমার জন্মই হয়েছে মানুষের কাজ করার জন্য, মানুষের জন্য কাজ না করতে পারলে আমাকে মা ডাকবা না।

 


আমারা কখনও দল হিসেবে কাজ করিনি। আমাকে যেভাবে দিক নির্দেশনা দেন আমি তেমনি কাজ করি। রশিদ ভাইকে বলি এই ঠান্ডায় আপনার বের হওয়ার দরকার নেই। তারপরেও তিনি চলে এসেছেন। আমাদের কোন দল নেই। আমাদের সকল উন্নয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মিলে বন্দরের উন্নয়ন করতে পেরেছি।

 


আমার সিদ্ধান্ত ছিল আমি নির্বাচন করবো না। আপাকে বলেছিলাম আমি নির্বাচন করবো না। তিনি বললেন শরীরের অবস্থা কী। আমি বললাম তিন মাসে সুস্থ হয়ে যাবো। তিনি বললেন নির্বাচন করবে? আমি বললাম করবো তবে আমাকে নৌকায় উঠাতে হবে। আমি ভালবাসা পেয়েছি। তিনি সর্বপ্রথম আমার সিট আলাদা করেছেন, বলেছেন সেলিম ঘরের ছেলে ঘরেই রাখো।

 


তিনি আরো বলেন, আমি সবসময় চাইতাম নারায়ণগঞ্জে নৌকা হোক। এরপর আর লাঙ্গলের দরকার নেই। বঙ্গবন্ধুর মার্কা নৌকা দিয়েই যেন নারায়ণগঞ্জের মানুষ চলতে পারেন। আজ অনেকে ঘরে বসে আছেন। আওয়ামী লীগের অফিসে যান না। অফিস তালাবন্ধ করে বসে আছেন।

 

 

ঘরে কেন আপনি, বিএনপির অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে হবে। চেয়ারে পোজ দিয়ে বসে থাকলেই বঙ্গবন্ধুর শক্তি না আপনি। এরকম বেইমানির জন্য এদেশে রাজাকাররা গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরতে পেরেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন