হাজী শফিকুল ইসলামের উদ্যোগে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক করেছে থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম শফিক। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী পুল এলাকায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় হাজার হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াসিন মিয়া, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হেকিম, বিশিষ্ট ব্যবসায়ী হাসমত আলী হাসু, হযরত আলী,সাবেক শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন মোল্লা, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মিন্টুসহ প্রমূখ।


