শামীম ওসমানকে ফুলের নৌকা উপহার দিলেন আওয়ামীলীগ নেতা হেকিম-মতিন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নির্বাচনী গণসংযোগকালে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম ও মহানগর যুবলীগ নেতা আব্দুল মতিন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় তারা শামীম ওসমানকে এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সম্পাদক জি এম আরমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আমিনুল হক ভূঁইয়া রাজু, কৃষকলীগ নেতা নুরুল ইসলামসহ প্রমূখ।


