Logo
Logo
×

রাজনীতি

‘অসহযোগ’ আন্দোলনে লিফলেট বিতরণ করেই ক্ষান্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম

‘অসহযোগ’ আন্দোলনে লিফলেট বিতরণ করেই ক্ষান্ত
Swapno

 

বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন করছে। এরই মাঝে চারদিনের ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা পরবর্তীতে প্রেস করে ঘোষণা দিয়েছে বিএনপির যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভী। 

 

জানা গেছে, আন্দোলনের ঘোষণা এসেছিলো ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কিন্তু ২১ ডিসেম্বরে কোন আন্দোলনের নমুনা দেখা যায়নি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে। কিন্তু পরেদিন গতকাল ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে ‘অসহযোগ’ আন্দোলনের নামে লিফলেট বিতরন চলছে। এটাকে কোন ধারাতে ‘অসহযোগ’ আন্দোলন এটাই প্রশ্ন করছে কর্মীরা।

 

জানা গেছে, এই আন্দোলন করতে গিয়ে আন্দোলনের কৌশলে বারবার মুখ থুবড়ে পড়ছে বিএনপির। বিএনপির আন্দোলন কি লক্ষ্যে, কোন বিষয় অর্জনের জন্য এ নিয়ে এখন নেতারাই বিভ্রান্তিতে পড়ছেন। নেতাকর্মীদের দাবি, ‘অসহযোগ’ আন্দোলণ করতে হলে প্রথমে মূল নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের নেতৃত্বে রাজপথে একত্রিত হতে হয়ে জমায়েত সৃষ্টি করতে হবে বলছে নেতাকর্মীরা। কিন্তু তা না করে ‘অসহযোগের’ নামে লিফলেট বিতরনেই ক্ষান্ত বিএনপি।

 

বর্তমানে বিএনপির কর্মী পর্যায়ের নেতাকর্মীরা কি হবে, কি হবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আর এর ফলে নেতাকর্মীরা ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। এদিকে বিএনপির নেতাকর্মীরা বলেছিলেন তফসিল ঘোষণার পর তারা ‘অসহযোগ’ আন্দোলণ নিয়ে মাঠে থাকবে কিন্তু তফসিল ঘোষণার পর তফসিল অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা হলে ও দেখা যায়নি বিএনপির বড় কোন ভূমিকা। আর এবার ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা হলে ও লিফলেট পালনের মাধ্যমেই ‘অসহযোগের’ দুইদিন পার করলেন বিএনপি হাতে বাকি শুধু আরো দুইদিন।

 

সূত্র বলছে, অসহযোগ আন্দোলন ঘোষণার পরে নারায়ণগঞ্জ বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের দেখা যায় নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ করতে। কিন্তু মাঠের কর্মীদেরকেও অসহযোগের জন্য কি করতে হবে এই প্রশ্ন উঠেছে। তাছাড়া ও জেলা বিএনপির কাউকে এই অসহযোগের লিফলেট বিতরনে ও দেখা যায়নি। এছাড়া গত ২৮ অক্টেবরের পর থেকে হরতাল-অবরোধে দেখা যায়নি তাদের কিন্তু গত ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় র‌্যালী পালন করার পর থেকে আবারো নিষ্ক্রিয় হয়ে পরেছেন।

 

এদিকে সাধারণ জনগণ বলছে, অসহযোগ আন্দোলন করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, জনগণের যে উত্তাপ দরকার সেই উত্তপ্ত পরিস্থিতি নেই। যেহেতু নির্বাচনের বাকি আর মাত্র ১৩ দিন সেদিকে লক্ষ্য রেখেই বিএনপিকে আন্দোলন করতে হবে এখানে কোন রকমের লিফলেটে কাজ হবে না বলছে কর্মী ও সাধারণ জনগণ। এদিকে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেই কোন আন্দোলনে তাছাড়া বর্তমানে দেশে যে নাশকতার দেখা মিলছে যাকে ঘিরে বিএনপির উপর থেকে অনেক সাধারণ জনগনের আস্থা ও উঠে যাচ্ছে।

 

তাছাড়া বিএনপির নেতাকর্মীরা ইতিপূর্বের হরতাল-অবরোধ পালনে নানা মামলায় জর্জরিত হয়ে পরেছেন। যার কারণে আত্মগোপনে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সকলকে এতত্রিত হয়ে মাঠে নামার জন্যই এই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এই ডাকে ও বিএনপির নেতাকর্মীরা সাড়া দিচ্ছে না কেউ কেউ মাঠে নামলে ও অসহযোগের নামে লিফলেট বিতরণ চালিয়ে যাচ্ছে বিএনপি যা ও কৌশলে পুলিশের চোখের আড়ালে।

 

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেওয়ার পরপরই দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের কাছে এই কর্মসূচি দেন। তিনি বলেন, বিএনপিসহ সকল আন্দোলনরত দল এবং জনগণের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।

 

এই ঘোষণায় বলা হয়েছে যে, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। তাছাড়া ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করুন। ডামি নির্বাচনের নামে ৭ জানুয়ারির বানর খেলার আসরে অংশগ্রহণ করবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার গণতান্ত্রিক অধিকার।

 

নির্বাচন কমিশন ৭ জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং ৭ জানুয়ারির ডামি নির্বাচনের ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে বিরত থাকুন। আর আগামী ২১ ডিসেম্বর ও ২২, ২৩ ডিসেম্বর ভোটের বিরুদ্ধে গণসংযোগ ও ২৪ তারিখে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। এস.এ/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন