শামীমের বক্তব্যে বিএনপি নেতাদের ক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
# তার এমন অতি কথনে সাধারন জনগণ ক্ষুদ্ধ হয় : সাখাওয়াত
# দেশের মানুষের বিরুদ্ধে সকল কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ : সুমন
# শামীম ওসমান যাদের কর্মী বলে তারা এখানকার ভোটার না: রনি
দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা দল বিএনপি বর্তমানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করে আসছে। যাকে ঘিরে দফায় দফায় মামলা-হামলার সম্মূখিন হয়ে গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে রয়েছে বিএনপি। যাকে ঘিরে বিএনপিকে উদ্দেশ্য করে নানা ধরনের বক্তব্যে দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ধারবাহিকতায় সব সময় ক্ষোভ ও প্রকাশ করে আসছেন বিরোধী দতল আওয়ামী লীগ।
এবার বিএনপিকে নির্বাচনের বাহিরে রেখে খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য নানা বেফাঁস বক্তব্য দিয়ে যাচ্ছে এমনটাই দাবি করছে বিএনপির একাধিক নেতাকর্মীরা। এদিকে গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় নির্বাচনী প্রচারণা চলাকালীন সাংবাদিকদেরকে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি এবার জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।
২০১৩/১৪ সালে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যানবাহন পুড়িয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। ওরা এখনও সংশোধন হয় নাই। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা যায়। অলরেডি কানাডিয়ান আদালতসহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমার মনে হয় না এই সন্ত্রাসীদের ডাকে কেউ সাড়া দেবে। তিনি আরও বলেন, বিএনপিকে এখন আর আমি রাজনৈতিক দল মনে করি না। জামায়াত ১৯৭১ সালে আমাদের মা-বোনের সম্মান নিয়েছে এবং স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে।
বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে, বাংলাদেশকে অন্য কোনো খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয় নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে মানুষ ভোট দেবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বলেছে কেউ কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তবে আমরা দেখছি বিএনপি নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করছে। যদি এর চেয়ে বাড়াবাড়ি তারা করার চেষ্টা করে, তাহলে মানুষ কিন্তু জবাব দিয়ে দেবে।
বিশেষ করে ট্রেনে আগুন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলাটাকে মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে নাই। মানুষের মাঝে একটা ঘৃণা জমে গেছে। এই ঘৃণার যদি বহিঃপ্রকাশ ঘটে যায়, বিএনপির জন্য খুব ভয়ানক হবে। বিএনপি যে বাচ্চা-বাচ্চা ছেলেদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে, আমাদের এদের জন্য মায়া হচ্ছে।
কিছুদিন পর তাদের আদালতে গিয়ে দাঁড়াতে হবে। তখন কাঁদবে কিন্তু তার পরিবারের লোকেরা, লন্ডনে বসে তারেক রহমান কাঁদবে না। শামীম ওসমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা বলছে, আওয়ামী লীগ সন্ত্রাসী দল তাদের রাজনীতির সাথে বিএনপির জনসম্পৃক্ত দল কখনো মিলবে না। বিএনপির খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করে। যার কারণে শামীম ওসমান বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে মনে করে না এমন ক্ষোভ প্রকাশ করছে বিএনপি।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমান সাহেব উনি যদি বিএনপিকে কোন রাজনৈতিক দল না ও মনে করে থাকে এতে বিএনপির কিছু আসে যায় না। বিএনপির সাধারন জনগণের দল এই দলকে নিয়ে চিন্তা করার মতো এমন বহু লোক আছে বিএনপিকে নিয়ে চিন্তা করার।
তিনি আরো বলেন এই যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এইবার বিএনপিকে ছাড়া নির্বাচন করছে ও নির্বাচনী প্রচারনা চালাচ্ছে যা নিয়ে বহির্বিশ্ব থেকে কিন্তু বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা। আর শামীম ওসমান সাহেব কখন কি বক্তব্য দেয় এটা দেশের মানুষ বুঝে গেছে গত ৬ মাস পূর্বে উনি বললেন যে তিনি আর নির্বাচন করবে না উনি এখন অবসরে যাবে এমন একটি চিঠি তাদের সভানেত্রীর কাছে জমা দিয়েছে আবার এখন নির্বাচনে অংশ নিয়ে বলছে সামনে আর নির্বাচনে তিনি অংশ নিবে না।
তার কোন কথার ঠিক নেই যার কারণে নারায়ণগঞ্জের জনগণ তার কথা আর গনায় ধরে না। শামীম ওসমান সাহেব এখন অতি কথন শুরু করেছে বিএনপিকে নিয়ে এই ধরনের অতি কথন করলে দেশের সাধারণ জনগণও ক্ষুদ্ধ হয়।
বিএনপির নির্বাহী কমিটিসহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান সাহেব বিএনপিকে রাজনৈতিক দল না মনে করাটাই স্বাভাবিক। কারণ তাদের রাজনীতির সাথে বিএনপির রাজনীতির আকাশ-পাতাল তফাত রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি হলো জনগণের টাকা লুটে খাওয়া, দেশের গণতন্ত্র হরণ করা, দেশের মানুষের বিরুদ্ধে সকল কার্যক্রম পরিচালনা করা, সন্ত্রাসী, মাদক ব্যাবসাসহ নানা অপকর্মকে পশ্রয় দেওয়া।
আর বিএনপি তো জনসম্পৃক্ত দল সাধারণ জনগণ যা চায় তা নিয়ে বিএনপি কথা বলে এর বাহিরে বিএনপি কখনো কথা বলে না। তারা দেশের জনগণের শান্তির পক্ষে কথা বলে ও কাজ করে না যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর বিএনপির রাজনীতিকে রাজনীতি মনে হয় না।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান সাহেব কখন কি বলে সেটা নারায়ণগঞ্জের জনগণ বুঝেই না। কারণ বিএনপি দেশের একটি বৃহত্তম দল যাকে সারা দেশের জনগণ চিনে এমন একটি দলকে তিনি রাজনৈতিক দল হিসেবে মনে করে না, এটা হাস্যকর । আর বিএনপি যখনই তত্ত্বাবধায়ক ছিলো তখনই ক্ষমতায় এসেছে, কখনো রাতের ভোট, দিনে দিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই, ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। শামীম ওসমান সাহেব কখন কি আবল-তাবল বলে এটা সে নিজেও জানে না।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান যদি বিএনপিকে কোন দলই মনে না করে তাহলে এভাবে বিএনপির হাত-পা বেঁধে রেখে নির্বাচন নির্বাচন নাটক কেন করছে। চাইলে আসুক মাঠে পুলিশ-প্রশাসনকে সাইডে রেখে নির্বাচন করতে। তখন প্রমান হবে কোনটা রাজনৈতিক দল আর কোনটা অরাজনৈতিক দল।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমানের যে অপকর্মের রাজনীতি তার সাথে বিএনপির মিলে না যার কারণে উনি বিএনপির রাজনীতিকে রাজনীতি মনে করে না। বিএনপি হলো জনগণের দল বিএনপির সাধারন জনগণের আস্থার প্রতীক। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কিন্তু কোন রাজনৈতিক কর্মী নেই আর যারা আছে তারা কেউ এখান কার ভোটার না, সে যে লালপুরসহ ফতুল্লার বিভিন্ন জায়গায় যায় সেখানে যে লোকগুলো আসে সবাই কিন্তু ভাসমান।
এমনকি তার সাথে যার থাকে তারা কেউ মতলব, মমিশিং, রংপুর কেউ এখানকার ভোটার না। আর এটা কিন্তু সকলেই দেখছে শামীম ওসমান ১৫ বছর যাবৎ একই কথা বলে আসছে বিএনপি তার ভাই সেলিম ওসমানের খামারের গরুর দুধের বান কেটে দিয়েছে, তাদের বন্ধু-বান্ধব মারা গেছে। এগুলো ছাড়া কোন বক্তব্যে দিতে পারে না সেই।
তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশের জনগণের চোখে বিএনপিকে কালার করতে তারা ট্রেনের বগিতে আগুন, ট্রেনের লাইন কেটে দিচ্ছে এই নাটক চালিয়ে যাচ্ছে। এছাড়াও এখন সে তার ছেলেও তার মতো সন্ত্রাসী রাজনীতি করতে নামিয়ে দিয়েছে। এখন তারা যাই করুক এবার এই শেখ হাসিনার পতন হবেই হবে। এস.এ/জেসি


