Logo
Logo
×

রাজনীতি

কর্মীদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

কর্মীদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবেন শামীম ওসমান
Swapno


কর্মীদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান। তিনি বলেন, আমার এলাকায় আমার এলাকায় ৭ লাখ ভোটার আছে আর আমার এক লাখের উপর লিস্টেট কর্মী আছে। তাদের পরিবারের সদস্যরা ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবো। গতকাল শনিবার (২৩ ডিসেম্ব)র বিকেলে ফতুল্লার দক্ষিণ কায়েমপুরে নির্বাচনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 


তিনি বলেন, মানুষ সন্তুষ্ট হলেও আমি সন্তুষ্ট না। আমি মানুষের মন জয় করতে চাই। যেন মৃত্যুর পর মানুষ আমার জন্য একটু কাঁদে। মানুষ আমাকে বলে আপনি অনেক কাজ করেছেন। আপনাকে এমনি ভোট দেবো।  শামীম ওসমান বলেন, কাশিপুর ঘুরে একটা দাবি পেয়েছি দেড় হাজার ফুটের একটা ড্রেন। এটা আমাদের একজন চেয়ারম্যান বা মেম্বারই করতে পারে। আমি কাজ করেছি, মানুষ হ্যাপি।

 

 

নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মেয়র আইভী কিংবা তাঁর পক্ষের লোকজন নামবেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না মাঠে নেই বা নামেনি। আওয়ামী লীগের প্রার্থীর জন্য মাঠে নামা উচিত। হয়ত নামবে সামনে। হয়ত কোনো কাজে ব্যস্ত, মানুষের অনেক প্রবলেমও তো থাকে। আমার এলাকায় ৭ লাখ ভোটার আছে। আর আমার এক লাখের উপর লিস্টেট কর্মী আছে তাদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন