Logo
Logo
×

রাজনীতি

আমার পা আর মাদক ব্যবসায়ীর গলা এক হবে যাবে : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

আমার পা আর মাদক ব্যবসায়ীর গলা এক হবে যাবে : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ইসদাইর এলাকায় যারা মাদক ব্যবসা  করেন তারা ভালো হয়ে যান। আমার কাছে ভিডিও রয়েছে যারা মাদক ব্যবসা করেন। তাই বলছি আগামী ৭ জানুয়ারীর পরে কেউ ছাড় পাবেন না। ফতুল্লা ইউনিয়নে অনেক কাজ হয়েছে। আপনারদের ওয়ার্ডে আপনারা যারা আছেন তারা এক হয়ে কাজ করেন তাহলে দেখবেন আমরা সকলে মিলে খুব ভালো থাকবো।

 

 

ফতুল্লা থানা এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো আমাদের চলমান আছে। অচিরেই ফতুল্লা ইউনিয়নের সকল উন্নয়ন শেষ করা হবে। আমাদের দেশের উপরে অনেক বড় বড় শয়তানে চোখ পরেছে তারা থাবা দিতে চায় যেকোন সময় কিছু একটা ঘটনা তারা ঘটাতে পায়তারা করছে। একমাত্র আপনারা পারেন দেশকে রক্ষা করতে।

 

 

এখন আমার ইচ্ছে সাধারন মানুষের স্বপ্ন পূরন করা এমনি বলেন পূর্ব ইসদাইর বুড়ীর দোকান এলাকায় নারায়ণগঞ্জ চার আসনে এমপি শামীম ওসমান। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধায় ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পূর্ব ইসদাইর বুড়ীর দোকান এলাকায় আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ'র উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত সাংসদ এ কে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি আরো বলেন, আমি নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি।

 

 

বর্তমানে আর একটি বড় কাজ করতে চাই। নির্বাচনের পর আপনাদের সহোযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইভটিজিং বন্ধ করতে চাই। আমি আল্লাহ কে খুশি করতে এ কাজটি করতে চাই। আপনাদের সহোযোগিতা ছাড়া একা আমার পক্ষে সম্ভব  নয়, তাই আমি প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহ করে প্রত্যাশা সংগঠন কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।

 

 

ফতুল্লা এলাকার কোন প্রকার মাদক, সন্ত্রাস ও ইভটিজিং করতে দেয়া হবে না। আমি রাতে বেলায় যেমন করে ছেলেরা রাস্তায় ঘুরে বেলায় তেমনি করে যাতে মেয়েরো আড্ডা দিতে পারে তাদের কোন ধরনের ভয় থাকবে না। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছে। যদি মনে করেন আমি ভালো তাহলে আমাকে দিবে আর যদি মনে হয় আমি খারাপ তাহলে দিবেন না।  

 


এসময় উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আওয়াল, ইসদাইর পঞ্চায়েত কার্যকরী সভাপতি আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, মোঃ আলম চাঁন, মোঃ কলিমুল্লা, আলহাজ্ব মোঃ রুহুল-আমিন, ইঞ্জিনিয়ার ইদ্রিস।

 

 

আব্দুল করিম শেখ, প্রফেসর জাহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মিছির আলী, আব্দুল মান্নান মন্টু, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি সাইফুল খান জিবু, পূর্ব ইসদাইর যুব সংঘ ও থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাসান শাহীন, মোঃ মিলন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মেহেদী, মোঃ কমল, মোঃ জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন