Logo
Logo
×

রাজনীতি

বিএনপি জামাত মানুষ হত্যার খেলায় নেমেছে : আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম

বিএনপি জামাত মানুষ হত্যার খেলায় নেমেছে : আজমীর ওসমান
Swapno


সরকার পদত্যাগের  একদফা দাবি এবং অসহযোগ আন্দোলন ও  বিএনপির ১২তম অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নারায়ণগঞ্জ -৫ (সদর ও বন্দর) আসনের ৪বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব একেএম আজমীর ওসমান নেতৃত্বে সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

 

গতকাল রবিবার (২৪ডিসেম্বর) সকাল থেকে যুবনেতা আজমীর ওসমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে শত শত মটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  উক্ত শান্তি মিছিল থেকে যুবনেতা আজমীর ওসমান বলেন, বিএনপি জামাত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষ মারার খেলায় নেমেছে। রাতের বেলায় গাড়িতে আগুন দিয়ে শত শত গাড়ি জালিয়ে দিয়েছে।

 

 

ট্রেন লাইন উঠিয়ে যে ভাবে মানুষকে হত্যা করেছে এটা কোন রাজনীতির মধ্যে পরে না। আমরা দেখেছি মা ও ছোট বাচ্চাটাকে যে ভাবে মারা হয়েছে তা খুব দুঃখ জনক। বিএনপির ভাইদেন বলবো আপনারা সঠিক ধারায় রাজনীতির করেন তাতে কিছুটা সাধারন মানুষের ভালোবাসা পাবেন। আপনাদের মিছিল মিটিংয়ে মাত্র হাতে গুনা ৮/১০ জন লোক নিয়ে মিছিল করেন। যার জন্য সাধারন মানুষেন মন থেকে আপনারা উঠে গেছেন সাধারন মানুষ আপনাদের দেখতে চায় না।

 


এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মীর্জা পাবেল, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন