স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন আনোয়ার হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আওয়ামীলীগের প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় তিনি, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিত হওয়ার আহবান জানান। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি।
এর মাধ্যমে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা তিনি ইতোমধ্যে টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ গড়েছেন। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) ফতেহপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে নারায়ণগঞ্জ-২ আসন (আড়াইহাজার) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু’র নির্বাচনী উঠান বৈঠকে তিনি একথা বলেন।
ওই সময় প্রার্থী নজরুল ইসলাম বাবু, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেক মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়সাল মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা সহ ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন আরও বলেন, নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা যাদের প্রার্থী দিয়েছেন, তাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
আপনাদের কাছে সেটাই আমার আহ্বান। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে পারবে না। মানুষের জীবন কেড়ে নিবেন তাদেরকে বাংলার মানুষ ভোট দিতে দেবে না। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে, এটা তাদের মনে রাখা উচিত।


