নির্বাচনে ঘনিয়ে এলেও মাঠে নেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
# দুই আসনে আগেই বিজয়ী; কেন্দ্রে ভোটার উপস্থিত করাই বড় চ্যালেঞ্জ
আসন্ন ৭ জানুয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের ভোট কেন্দ্রেগুলিতে ভোটার উপস্থিতি একেবারেই কম হবে বলে ধারনা পাওয়া গেছে। কারন এই দুটি আসনের ভোটাররা ভোটের আগেই জেনে গেছেন যে শামীম ওসমান ও সেলিম ওসমানই তাদের এমপি নির্বাচিত হচ্ছেন। কারন এই দুই প্রার্থীর সঙ্গে বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। যারা আছেন তাদেরকে ভোটাররা কেউ চিনেন না।
তাই এবারও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ নেই ভোটারদের মাঝে। গত দুই দিন আসন দুটির বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে এমন তথ্যই জানা গেছে। যদিও কেন্দ্রগুলিতে ভোটার আনতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি ভোটারদের জাগিয়ে তোলার চেষ্ঠা করছেন। কিন্তু এই দুই আসনের ভোটারদেরই এক কথা। ভোটতো হয়ে গেছে।
কেউ ভোট দিক বা না দিক এই দুই আসনে জিতবেন শামীম ওসমান এবং সেলিম ওসমান। আর রাস্ট্র ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। তারাতো নির্বাচনের আগেই নির্বাচিত। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করেন, শামীম ওসমানের সাথে এবার কারা নির্বাচন করছেন সেটাই জানেন না তারা। তাই এই নির্বাচনে নিশ্চিৎ বিজয়ী হবেন শামীম ওসমান।
তাহলে ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ হবে? তারা বলেন আমরা ভোট কেন্দ্রে গেলেও নির্বাচিত হবেন না গেলেও নির্বাচিত হবেন তিনি। এই আসনের ভোটাররা আরো বলেন, সাধারনত যেকোনো নির্বাচনে সমান দুইজন বা তিনজন প্রতিদ্বন্দ্বী থাকতে হয়। তাহলে নির্বাচনে প্রদ্বিন্দ্বীতা হয় দ্বিমুখী বা তৃমুখী। কিন্তু এখানেতো শামীম ওসমানের কোনো প্রতিদ্বন্দ্বীই নেই। খেলা হচ্ছে একতরফা।
গোলপোষ্টে কোনো গোলকিপার নেই। শামীম ওসমান যতো খুশী গোল দিতে পারবেন। তাই শামীম ওসমানের তরফ থেকে নির্বাচন জমানোর একটি চেষ্ঠা করা হলেও সেটা যেনো কিছুতেই জমছে না বলে তারা মনে করেন।
অপরদিকে একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটাররা। তারাও মনে করেন এবারের নির্বাচনে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বীতায়ই জিতবেন সেলিম ওসমান। কারন এই আসনেও তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই ভোটারদের মাঝে ভোট কেন্দ্রে যাওয়ার তেমন কোনো আগ্রহ নেই। ভোটাররা মনে করেন এরই মাঝে সেলিম ওসমান নিশ্চিৎ বিজয়ী।
কিন্তু তারপরেও সেলিম ওসমান এই আসনের বিভিন্ন এলাকার চেয়ারম্যান, মেম্বার আর কাউন্সিলরদের কাজে লাগিয়ে চেষ্ঠা করছেন কেন্দ্রগুলিতে কিছু ভোটার আনতে। কিন্তু এরই মাঝে ভোটারদেও যে মনোভাব লক্ষ করা গেছে তাতে এই আসনেও ভোটার উপস্থিতি ঘটানো কিছুটা কষ্টকরই হবে বলে অনেকে মনে করেন।


