নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে পারভীনের লিফলেট বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার বাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় পারভীন আক্তার বলেন, নির্বাচন কমিশনের অবৈধ ঘোষিত তফসিল দেশের মানুষ প্রত্যাখান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দিনে অসহযোগ আন্দোলনের মাধ্যমে ৭ জানুয়ারী ২০২৪ সালের অবৈধ সরকারের পাতানো ও সাজানো এক দলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগনকে ভোট বর্জন করবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খোকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।


