প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে বিয়ের চেয়ে খুশিতে শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
# প্রচারণার মাঠে শামীম ওসমান একাই
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী শামীম ওসমানের জয়ের পথ দৃশ্যত পরিষ্কার। পাড়া-মহল্লাতেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের তেমন ব্যস্ততা নেই। প্রতিপক্ষ প্রার্থীদের দেখা মেলে না নির্বাচনী এলাকা জুড়ে। এমনকি প্রতীক বরাদ্দের ছয় দিনেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারনায় মাঠে দেখা মিলছে না।
নির্বাচনী মাঠে একাই দাপিয়ে বেড়াচ্ছেন ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন টানা দুবারের এমপি শামীম ওসমান। কিন্তু রাজনৈতিক বোদ্ধমহল বলছে প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচনে শামীম ওসমান নির্ভার। তিনি প্রচরানায় গিয়ে অতিকথনে নিজ দলের নেতাদের সমালোচনা রয়েছেন। যদিও শামীম ওসমান বলছেন নির্বাচনে বিয়ের চেয়ে বেশি আনন্দ করছে। অর্থাৎ এই নির্বাচনে তিনি যে পরিমান আনন্দ এবং খুশিতে রয়েছে তা তিনি বিয়ের সময়ও এত খুশি ছিলেন না।
নির্বাচন কমিশন সুত্রমতে, নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী এমপি শামীম ওসমান বিপক্ষে শক্তিশালী প্রার্থী না থাকায় তিনি জয়ের বেপারে নিশ্চিত হয়েও একা মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কেননা এবারের নির্বাচনে তার বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই। যার রয়েছেন তারাও কেউ প্রচারনায় নেই। অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটের মাঠে শামীম ওসমান একা মানুষের কাছে যাচ্ছেন।
তবে নারায়ণগঞ্জ-৪ আসনে অন্য প্রার্থীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সৈয়দ হোসেন, তৃণমূল বিএনপির আলী হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শহীদ উন নবী এবং বাংলাদেশ কংগ্রেসের গোলাম মোর্শেদ রনি। কিন্তু তাদের কাউকে তেমন ভাবে ভোটের মাঠে প্রচরানায় দেখা যায় না। তারা শুধু মার্কা নিয়ে ঘরে বসে রয়েছে। আর এই নির্বাচনকে সাংসদ শামীম ওসমান বিয়ের চেয়ে বেশি আনন্দ করছে বলে মন্তব্য করেছে।
নৌকার প্রার্থী সাংসদ শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ ২ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচরানায় গিয়ে বলেন, বিয়ের চেয়ে নির্বাচনে আনন্দ বেশি। তিনি বলেছেন, বিয়েতেও এতো আনন্দে করি নাই, নির্বাচন করাতে যতো আনন্দ করছি। আমার নির্বাচনী এলাকার ভোটাররাও স্বতঃস্ফূর্ত ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে সাংসদ শামীম এমন মন্তব্য নিয়েও আলোচনা হচ্ছে। যেখানে তার বিপক্ষে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই সেখানে আবার বিয়ের চেয়ে আনন্দ হয় কিভাবে এমন নানা প্রশ্ন তুলেন রাজনৈতিক বিশ্লেষকরা। নৌকার প্রার্থী কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা তার দলেরই অনেকে জানেন না। তাছাড়া দল থেকে নির্দেশনা দেয়া হয়েছিল প্রতিটি নির্বাচনী আসনে যেন আওয়ামী লীগের থেকে ডামি প্রার্থী রাখা হয়।
কিন্তু এখানে শামীম ওসমানের আসনে কোন ডামি প্রার্থী রাখা হয় নাই কিংবা কেউ ডামি প্রার্থী হয় নাই। তাই নারায়ণগঞ্জ-৪ আসনে ডাল তলোয়ারবিহীন কয়েক জন ব্যক্তি নামকাওয়াস্তে প্রার্থী হয়েছেন। যাদের কোন ব্যক্তি পরিচিত কিংবা কর্মী বাহিনী কিছুই নেই তারা এখানে প্রার্থী হয়েছেন।
অর্থাৎ প্রতিদ্বন্দিতাহীন একটি নির্বাচনী বৈতরনী পার করছে শামীম ওসমান। তবে তার জন্য বড় চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি বাড়ানো। আর এজন্যই তিনি মাঠ চষে বেরাচ্ছেন। তবে এটাকে রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিযোগিতা মুলক কিংবা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বলে মনে করছে না। যেখানে একাই একজন প্রার্থী প্রচারনা চালাচ্ছে। আর কেউ প্রচারনায় নেই। আর সেই নির্বাচনকে নৌকার প্রার্থী শামীম ওসমান বিয়ের চেয়েও বেশি আনন্দ করছে বলে মন্তব্য করছে। এস.এ/জেসি


