Logo
Logo
×

রাজনীতি

গোগনগরে আলী হোসেন মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম

গোগনগরে আলী হোসেন মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno

 

নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী মতবিনিময় সভায় সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী হোসেনের নেতৃত্বে কয়েক হাজার লোক নিয়ে যোগদান করেন। সোমবার ২৫ ডিসেম্বর দুপুরে আলী হোসেন মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। নিজ কার্যালয় থেকে শুরু করে নারায়ণগঞ্জ-মুক্তারপুর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভাস্থলে গিয়ে যোগদান করেন।

 

এসময় গোগনগর ইউনিয়নের পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী হোসেন বলেন, আমাদের এলাকায় সেলিম ওসমানের মত এমপি পেয়ে আমরা গর্বিত। তিনি প্রতিটি এলাকায় নিজ উদ্যোগে উন্নয়নমূলক কাজ করেছে। এছাড়া নারায়ণগঞ্জ ৫ আসনের দুইবারের জনপ্রিয় সংসদ সদস্য সেলিম ওসমান একমাত্র জনপ্রতিনিধি যিনি নিজের অর্থায়নে স্কুল কলেজ নির্মান করেছে। এমন কি তিনি নিজ অর্থায়নে এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা আবারও তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য প্রতি নিয়ত মানুষের কাছে গিয়ে ভোট চেয়ে যাচ্ছি। সে সাথে রাত দিন পরিশ্রম করে সেলিম ওসমানকে নির্বাচিত করে ঘরে ফিরবো। তিনি আবারও তৃতীয় বারের মত এমপি নির্বাচতি হয়ে মানুষের জন্য কাজ করে যাবেন।

 

এ সময় ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন